চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘গানের মাঝেই আজীবন বেঁচে থাকতে চাই’

পরাগ আজিম by পরাগ আজিম
4:29 অপরাহ্ন 28, জুন 2016
in বিনোদন
A A

পঁচাত্তর বছর বয়সে পা রাখলেন বাংলাদেশের সঙ্গীত জগতের জীবন্ত কিংবদন্তি ফেরদৌসী রহমান। চ্যানেল আইকে দেওয়া একান্ত সাক্ষাতকারে ভালো গান শুনতে দর্শকদের প্রতি আহবান জানিয়ে বলেছেন, গানের মাঝেই বেঁচে থাকতে চান আজীবন।

১৯৪১ সালের ২৮ জুন জন্ম নেন শিল্পী ফেরদৌসী রহমান। তার সঙ্গীতের হাতেখড়ি বাবা মরমী কন্ঠশিল্পী আব্বাস উদ্দিনের কাছে। ১৯৪৭ সালে মাত্র ৬ বছর বয়সে তৎকালীন রেডিও পাকিস্তানে তার কন্ঠে গাওয়া গান প্রচার হয়। ১৯৬৪ সালে ঢাকা টেলিভিশন চালুর প্রথম দিনেই প্রথম মুখটি ছিল শিল্পী ফেরদৌসী রহমানের। এর মাত্র দুইদিন পর থেকেই তার হাত ধরে টেলিভিশনে শুরু হয় শিশুদের জন্য জনপ্রিয় সঙ্গীত শিক্ষার অনুষ্ঠান-এসো গান শিখি। যা চলছে ৫২ বছর ধরে।

জন্মদিনে ফেরদৌসী রহমান বলেন, পঞ্চাশ বছর ধরেই দেশে টেলিভিশন চলছে, এর মধ্যে অনেক টিভি চ্যানেল এসেছে। এখনো আল্লাহর কাছে শুকরিয়া আমি এখনো রয়েছি টেলিভিশনের সঙ্গে, টেলিভিশনের সঙ্গে জড়িত। এখনো দর্শকদের সামনে আমার আসতে হয়, উপস্থিতিটা এখনো রয়েছে। এটাও সম্পূর্ণ উপর ওয়ালার ইচ্ছে। এসো গান শিখি বলে একটি গানের অনুষ্ঠান শুরু হয়েছিল যা আমার সৌভাগ্য যে প্রোগ্রামটা এখনো চলছে।

জীবনের পুরোটাই দিয়েছেন গানের পেছনে, গানকে ভালোবেসে। বাকিটাও দিয়ে যেতে চান গানের জন্যই। ফেরদৌসী রহমান আরও বলেন, আমি দর্শকদের একটা কথাই বলবো ভালো গান শুনুন, ভালো গানের কদর করতে শিখুন, আমাদের নিজেদের সঙ্গীতকে নিজেদের সংস্কৃতিকে তুলে ধরুন এবং সমৃদ্ধ করুন।

নতুন শিল্পীদের ইতিবাচক দৃষ্টিতেই দেখেন সুদীর্ঘ সময় ধরে গানের ভূবনে বাস করা এই কিংবদন্তী শিল্পী।

Tags: ফেরদৌসী রহমান
Previous Post

হবিগঞ্জে ৪ শিশু হত্যা মামলায় চার্জশীট

Next Post

১৫ বছর পর মায়ের কোলে ‘নিখোঁজ’ শিখা

Next Post

১৫ বছর পর মায়ের কোলে ‘নিখোঁজ’ শিখা

চট্টগ্রামে সেন্টার প্লাজায় অগ্নিকাণ্ডে নিহত ১

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT