চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গানের প্রতি ভালোবাসা থাকা জরুরী: জন্মদিনে রেজওয়ানা চৌধুরী বন্যা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:26 অপরাহ্ন 13, জানুয়ারি 2021
in বিনোদন
A A

উপমহাদেশের বরেণ‍্য রবীন্দ্র সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। সংগীতে ভারত-বাংলাদেশে সমানভাবে সমাদৃত তিনি। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বহু সম্মাননায় ভূষিত এই গুণী শিল্পীর জন্মদিন বুধবার (১৩ জানুয়ারি)।

প্রতি বছরেই তার জন্মদিনকে ঘিরে চ্যানেল আইয়ে থাকে বিশেষ আয়োজন। বৈশ্বিক মহামারীর কারণে প্রতি বছরের মতো এবার বিশাল পরিসরে আয়োজন না থাকলেও গুণী এই শিল্পী জন্মদিনের সকালেই উপস্থিত হয়েছিলেন চ্যানেল আইয়ের স্টুডিওতে।

২০১৯ সালে চ্যানেল আইয়ে বন্যার জন্মদিন উদযাপনের ছবি

অংশ নেন চ্যানেল আইয়ের ‘গান দিয়ে শুরু’ অনুষ্ঠানে। সেখানে গান পরিবেশনের পাশাপাশি ভক্ত অনুরাগী, সহকর্মী , বন্ধু সহ বিশিষ্টজনের শুভেচ্ছায় সিক্ত হন তিনি।

২০১৫ সালে এই দিন সকালেই চ্যানেল আইয়ের অনুষ্ঠানে ফোন করে রেজওয়ানা চৌধুরী বন্যাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা।

এবারের জন্মদিনে রেজওয়ানা চৌধুরী বন্যা তরুণ প্রজন্মকে গানের প্রতি ভালোবাসা আর নিষ্ঠার সাথে মনোনিবেশ করার আহ্বান জানান। তার ভাষায়, গানতো আনন্দের বিষয়, আত্মার খোরাক। যারা গান করেন তারা নিশ্চয় গানের প্রতি ভালোবাসা থেকেই গান করেন। গানের প্রতি ভালোবাসা মানে গানকে শুধু ব্যবহার করা নয়, গানের প্রতি ভালোবাসা মানে গানের প্রতি নিষ্ঠা, গানের প্রতি সৎ থাকা, গানের জন্য সাধনার সাথে থাকা। এই জিনিষগুলো ভালোবাসাটাকে আরো গভীর করবে। তরুণ প্রজন্মের প্রতি এই আমার আহ্বান।

জন্মদিনে একইসঙ্গে স্মৃতিচারণ করলেন ছোটবেলার সময়কার কথাও। বন্যা বলেন, আমাদের ছোটবেলা এখনকার মতো ছিলো না নিশ্চয়। একেবারে সহজ সরল আমাদের ছোটবেলা। আমার বাবা ইনকাম টেক্সে চাকরি করার সুবাদে বিভিন্ন জেলায় জেলায় বদলি হতেন, সেই সূত্রে দেশের বিভিন্ন জেলায় আমরা থেকেছি। তখনকার দিনে সরকারি চাকরি মানে খুব সাধারণ বিষয় ছিলো। এখনকার সাথে যদি সেই সময়কে মিলাতে যাই, তাহলে দেখি আমাদের সময়ে আনন্দগুলোও খুব সহজ ছিলো। সাধারণ ছিলো। ছোট ছোট বিষয়ে আমাদের আনন্দ ছিলো। আমাদের প্রত্যাশা, আকাঙ্ক্ষাও ছোট ছোট ছিলো। সেই ছোটবেলায় এখনকার মতো আকাশ ছোঁয়ার স্বপ্ন আমরা দেখতাম না, কিন্তু আমরা খুব আনন্দে ছিলাম। এখন আমার মনে হয়, এখনকার বাচ্চাদের আনন্দের উপকরণ অনেক বেশি। আর এ কারণে আমার মনে হয়, আনন্দের উপলব্ধিটা আগের থেকে কমে আসছে। আমাদের সময়ে আনন্দের উপকরণ কম ছিলো, কিন্তু আনন্দের উপলব্ধি ছিলো আকাশ ছোঁয়া।

রংপুরের মেয়ে বন্যা মা-বাবার উৎসাহে চাচা আবদুল আলীর কাছে গান শেখা শুরু করেন। পরে গান শেখেন ছায়ানটের ড. সানজীদা খাতুন ও আতিকুল ইসলামের কাছে। বুলবুল একাডেমিতেও গান শিখেছেন।

এছাড়া ভারত সরকারের কাছ থেকে শিক্ষাবৃত্তি নিয়ে তিনি চলে যান রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত শান্তিনিকেতনে। সেখানে কণিকা বন্দ্যোপাধ্যায়, নীলিমা সেন, শান্তিদেব ঘোষ প্রমুখের তত্ত্বাবধানে রবীন্দ্রসংগীত শেখেন।

দীর্ঘ এই পথচলায় অর্জনও কম নয়। দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ পুরস্কার ও সম্মাননার অধিকারী তিনি। এসব নিয়ে তিনি বলেন, এগুলো আশির্বাদ। ঈশ্বরের আশির্বাদ, আমার গুরুদের আশির্বাদ, আমার বাবা মায়ের আশির্বাদ।

Tags: গানপুরস্কারপৌষবাংলাদেশভারতরবীন্দ্র সংগীতরেজওয়ানা চৌধুরী বন্যালিড বিনোদনসম্মাননা
Previous Post

রাজধানী থেকে পিকে হালদারের বান্ধবী গ্রেপ্তার

Next Post

উইন্ডিজকে হারাতে আত্মবিশ্বাসী মিরাজ

Next Post
বাংলাদেশ ক্রিকেটার মিরাজ মাঠে প্রস্তুত, ক্যাপ ও জার্সি পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

উইন্ডিজকে হারাতে আত্মবিশ্বাসী মিরাজ

বাংলাদেশি নারীদের প্রতিভা ও সাংস্কৃতিক অঙ্গনে চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

আরিফিন শুভকে বেছে নিলেন অবন্তী সিঁথি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT