চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গানপ্রেমীদের মন মাতালো জনপ্রিয় পাঁচ ব্যান্ড

আসিফ রহমান খান by আসিফ রহমান খান
9:34 পূর্বাহ্ন 23, সেপ্টেম্বর 2017
in বিনোদন
A A
প্রসিদ্ধ গায়ক স্টেজে গিটার বাজাচ্ছেন, আলো ঝলমলে পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবার ছুটির দিনে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে নেমেছিল গানপ্রেমী মানুষের ঢল। আর ঢল নামার পেছনে কারণ হিসেবে রয়েছে জনপ্রিয় পাঁচ ব্যান্ড। রবি ইয়ন্ডার আয়োজনে মঞ্চ মাতিয়েছে আর্বো ভাইরাস, শূন্য, নেমেসিস, ওয়ারফেজ ও নগর বাউল। তাই তপ্ত ভরদুপুরে কোন কিছুই যেন থামাতে পারেনি এসব গানপ্রেমীদের ।

সময়ের অনেক পরে মূল আয়োজন শুরু হলেও নবরাত্রি হল কানায় কানায় পূর্ণ ছিল দর্শকে। আজরা মাহমুদের উপস্থাপনায় প্রথমেই মঞ্চে ডাকা হয় ব্যান্ড দল আর্বো ভাইরাসকে। তাতেই যেন উল্লাসে মেতে উঠে গানপ্রেমীরা। করতালি আর চিৎকারে তারা স্বাগত জানায় প্রথম ব্যান্ড দলকে। দর্শকের আহবানে সাড়া দিয়ে মঞ্চ মাতিয়ে তোলে ব্যান্ড দল আর্বো ভাইরাস। একে একে তারা গায় সাতটি গান।

পাঁচ ব্যান্ডের লাইভ পারফরমেন্স, মঞ্চে গান পরিবেশন করছে ব্যান্ড সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ
আর্বো ভাইরাস ব্যান্ড

বাইরের তপ্ত রোদের আবহ যেন ফুটে উঠে হলের দর্শকের মাঝে। তবে এই আবহ আনন্দ ও উল্লাসের। এক ব্যান্ডের গানের রেশ কাটতে না কাটতে মঞ্চে আমন্ত্রণ জানানো হয় ব্যান্ড দল শূন্যকে। তাদের আমন্ত্রণে দর্শকদের আনন্দ আর দেখে কে? মঞ্চে এসেই তারা ‘শত আশা’, ‘গোধুলি’, ‘স্বপ্ন নিয়ে বাঁচি’ গান গায়। এতেই থেমে থাকেনি তারা। ‘খাঁচার ভিতর অচিন পাখি’, ‘তুই সে আমার মন’, ‘রাজাহীন রাজ্যে’, ‘আমার বিচার তুমি কর’ গান যখন শূন্য ব্যান্ড গাইছে তখন হলের গানপ্রেমীরা মেতে উঠেছে উল্লাসে।

ব্যান্ডের পারফরম্যান্সের দৃশ্য, গিটার ও মাইক্রোফোন সহ. Channel i News - চ্যানেল আই নিউজ
শূন্য ব্যান্ড দল

তবে আনন্দ আর উল্লাসের মাঝে চলে আসে একটি বিরতি। বিকেল ঘনিয়ে সন্ধ্যা নেমে এসেছে। আধা ঘণ্টা বিরতি রেখে সন্ধ্যাকে স্বাগত জানানো হয়। এরপর আবারও শুরু হয় মূল আয়োজন। পরপর দুটি ব্যান্ডের গানের তালে মেতেও যেন ক্লান্ত নন কেউই। আর তা বোঝা গেল নেমেসিস ব্যান্ডের গানের সময়। নেমেসিস ব্যান্ডের প্রতিটা গানেই যেন সেই সাড়াই দিল হল ভর্তি দর্শকরা। আর নেমেসিসও একে একে তাদের জনপ্রিয় সব গান গেয়ে শোনাল।

ব্যান্ড পারফরম্যান্সের ছবি, গানের পরিবেশে ব্যান্ড সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ
নেমেসিস ব্যান্ড দল

সবকিছুর পরও কেন যেন দর্শকের আগ্রহের শেষ নেই। গানের তালে মেতে উঠছে তারা। সময় যাচ্ছে আর তাদের চাহিদাও বেড়ে যাচ্ছে। অবশ্য তার একটি কারণও রয়েছে। আর সেটি হলো আয়োজনে মূল চমক গুরুর গান। কখন আসবে প্রিয় ব্যান্ড দল নগর বাউল? এমনটাই ভাবনা ছিল সবার মনে। তবে এই ভাবনার অবসানের আগে মঞ্চ মাতাতে আসে ওয়ারফেজ। তাদের জনপ্রিয় সব গান একে একে গেয়ে শোনান তার ভক্তদের। তাতে উল্লাসে ফেটে পরে দর্শক ভর্তি পুরো হল।

ব্যান্ডের গায়ক স্টেজে গান গাইছেন, কালো টি-শার্ট পরা. Channel i News - চ্যানেল আই নিউজ
ওয়ারফেজ ব্যান্ড দল

একে একে চার ব্যান্ড তাদের গান দিয়ে মাতিয়ে রাখেন সবাইকে। এবার যার জন্য এতো অপেক্ষা সেই শেষ ব্যান্ডের আসার পালা মঞ্চে। উপস্থাপিকার মুখে প্রিয় দলের নাম শোনার সাথে সাথে পুরো হল যেন পরিণত হয় এক অন্য রকম পরিবেশে। যা ছিল না কিছুক্ষণ আগেও।

অবশেষে সবকিছুর অবসান ঘটিয়ে মঞ্চে হাজির হন জেমস। মঞ্চে উঠেই ‘কবিতা’ শিরোনামের গান গেয়ে উঠেন তিনি। গান শুরুর সাথে সাথেই হল ভর্তি দর্শক তার সঙ্গে গুনগুন করে গাইতে থাকে। জেমস যতটা না গাইছেন তার চেয়ে পুরো হলের দর্শকই গেয়ে উঠছে। এরপর ‘লেইসফিতা’, ‘দুষ্টু ছেলের দল’, ‘রাতের তারা’, ‘ঝাকা নাকা দেহ দোলা না’, ‘তারায় তারায় রটিয়ে দিব’ গানগুলো জেমসের কণ্ঠে শোনার সাথে সাথে আয়োজনের শেষ মুহূর্তে যেন আরও শক্তি যুগিয়ে তুলেছিল দর্শকদের।

বাংলাদেশি ব্যান্ডের গায়ক ও গিটারিস্টের পারফরম্যান্স. Channel i News - চ্যানেল আই নিউজ
জেমস

শুধু কী তাই, জেমসের কণ্ঠে ‘গুরু ঘর বানাইলা’, ‘সুলতানা বিবিয়ানা’, ‘পাগলা হাওয়ার’ গান এক অন্য রকম মোহ তৈরি করে। এক মুহূর্তের জন্য থেমে ছল না গানপ্রেমীরা। তবে ঘড়ির কাঁটায় যখন বিদায়ের ঘণ্টা তখন ‘ভিগি ভিগি’ গান দিয়েই শেষ করেন জেমস। আয়োজন শেষ হলেও তার আনন্দের রেশ নিয়ে বাড়ি ফিরে যান গানপ্রেমীরা।

ছবি: ওবায়দুল হক তুহিন

Tags: আর্বো ভাইরাসওয়ারফেজজেমসনেমেসিসশূন্য
Previous Post

রোহিঙ্গাদের নিয়ে এখন যেসব চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

Next Post

একে অপরকে উন্মাদ বলছেন ট্রাম্প ও কিম জং উন

Next Post
ট্রাম্প ও কিম জং উন একে অপরকে উন্মাদ বলছেন, রাজনৈতিক উত্তেজনা. Channel i News - চ্যানেল আই নিউজ

একে অপরকে উন্মাদ বলছেন ট্রাম্প ও কিম জং উন

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

জাতিসংঘের ৭২তম অধিবেশনে বাংলাদেশের স্বর্ণকিশোরী নেটওয়ার্ক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT