চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজীপুর সিটি নির্বাচন: প্রাথমিক ফলে এগিয়ে আওয়ামী লীগের জাহাঙ্গীর আলম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:20 অপরাহ্ন 26, জুন 2018
in রাজনীতি
A A
গাজীপুর

গাজীপুর সিটি নির্বাচনে ভোটগ্রহণ শেষে চলছে গণনা, প্রাথমিক ফলে এগিয়ে আওয়ামী লীগের জাহাঙ্গীর আলম।

এ পর্যন্ত পাওয়া তথ্যে ২৫০টি কেন্দ্রের ফলাফল জানা গেছে। এসব কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী মো. জাহাঙ্গীর আলম পেয়েছেন ২৭৪৪৯৭ টি ভোট আর বিএনপির প্রার্থী হাসান উদ্দিন সরকার পেয়েছেন ১২৬৪৯৩ টি ভোট।

গাজীপুরে দলীয় প্রতীকে প্রথমবারের মতো নির্বাচনে মেয়র পদে লড়েছেন ৭ জন প্রার্থী। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট চলে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে ভোটার ছিলো ১১ লাখ ৩৭ হাজার।

সকাল থেকেই কেন্দ্রগুলোতে ছিলো ভোটারদের লম্বা লাইন। ভোট সুষ্ঠু করতে ৪শ’২৫টির মধ্যে গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে পুলিশ, আনসার ও ভিডিপি’র ২৪জন এবং সাধারণ কেন্দ্রগুলোতে ২২ জন করে সশস্ত্র পাহারা দিয়েছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য।

৪২৫টি কেন্দ্রের মধ্যে ৪১৬টিতে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ হয়েছে, ৯টি কেন্দ্র স্থগিত করা হয় বলে জানান ইসি সচিব। ইসি’র তথ্যানুযায়ী, গাজীপুর সিটি নির্বাচনে ভোটার উপস্থিতি ছিলো প্রায় ৬৫ শতাংশ।

আয়তনের দিক থেকে সবচেয়ে বড় এই সিটিতে এবারই প্রথম দলীয় প্রতীকে ভোট দিয়েছেন গাজীপুর নগরবাসী। ৫৭টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৩৭ হাজার ৭৩৭জন। এর মধ্যে ৫ লাখ ৭৯ হাজার ৯৩৫ জন পুরুষ এবং ৫ লাখ ৬৭ হাজার ৮০১ জন মহিলা ভোটার।

৫৭টি ওয়ার্ড কাউন্সিলরের মধ্যে একজন ওয়ার্ড কাউন্সিলর এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ৫৬টি ওয়ার্ড কাউন্সিলর পদে ২৫৪জন ও সংরক্ষিত ১৯ মহিলা ওয়ার্ড কাউন্সিলর পদে ৮৪জন এবং মেয়র পদের জন্য ৭ জন প্রার্থী এ নির্বাচনে অংশগ্রহণ করেন।

সর্বমোট ৩৪৫জন প্রার্থী গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

Tags: গাজীপুর সিটি নির্বাচন
Previous Post

ব্রাজিলের গোলবারের সামনে অনুশীলন

Next Post

‘নাইজেরিয়ার বিপক্ষে ভিন্ন আর্জেন্টিনাকেই দেখব’

Next Post

‘নাইজেরিয়ার বিপক্ষে ভিন্ন আর্জেন্টিনাকেই দেখব’

ফ্রান্সকে গ্রুপ চ্যাম্পিয়ন বানিয়ে দ্বিতীয় রাউন্ডে ডেনমার্ক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT