চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজীপুরে স্ত্রী-সন্তানকে কুপিয়ে হত্যার অভিযোগ

ফজলুল হক মোড়ল by ফজলুল হক মোড়ল
12:44 অপরাহ্ন 21, মার্চ 2022
in অন্যান্য, গাজীপুর, জনপদ
A A
গাজীপুরে স্ত্রীর সঙ্গে শোকপ্রকাশ করছেন পরিবারের সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুরে স্ত্রী সন্তানকে বটি দিয়ে কুপিয়ে হত্যার পর পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মো. মফিজ (৬০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে।

গতকাল দিবাগত রাত ১ টার দিকে গাজীপুর মহানগরের বোর্ড বাজারের পূর্ব কলমেশ্বর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন রহিমা (৩৮) ও ছেলে রোকন (১৭)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পূর্ব কলম্বেশর এলাকার মো. নাছিরের বাড়ির ভাড়াটিয়া মো. মফিজ তাদের ভাড়া ঘরের ভেতরে স্ত্রী ও ছেলেকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

মো. মফিজ টাঙ্গাইল মধুপুরের মৃত আজাহার আলীর বড় ছেলে। তিনি পেশায় একজন রিকশাচালক। বর্তমানে ঢাকা মহাখালী এলাকায় রিকশা চালিয়ে স্ত্রী সস্তানসহ ওই এলাকায় বসবাস করতেন।

নিহত রহিমার স্বজনরা জানায়, কয়েকদিন ধরে রাতে কথা কাটাকাটি করতো তারা। মফিজ বিভিন্ন সময় মারধরও করতো। গতকাল রোববার (২০ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে সে বাসায় আসে। পরে সবাই ঘুমিয়ে পড়লে রাত ১টার দিকে স্বামী মো. মফিজ স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে বড় ছেলে রোকন (১৭) ঘুম থেকে উঠলে তাকেও কুপিয়ে হত্যা করে। স্ত্রী ও সন্তানকে কুপিয়ে হত্যা করে ঘর বাইরে থেকে তালা লাগিয়ে পালিয়ে যায় মফিজ।

গাছা থানার ওসি মো. ইসমাইল হোসেন জানান, ঘটনাটি জানতে পেরে ঘটনাস্থল থেকে স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক স্বামী মফিজকে গ্রেফতারের জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে।

Tags: গাজীপুর
Previous Post

কেমন আছেন ইউক্রেনে আটকা পড়া বাংলাদেশিরা

Next Post

অসময়ে হারিয়ে যাওয়া এক নক্ষত্র

Next Post
চ্যানেল আই অনলাইন: অসময়ে হারিয়ে যাওয়া এক নক্ষত্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অসময়ে হারিয়ে যাওয়া এক নক্ষত্র

প্রধানমন্ত্রী পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT