চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজীপুরে এখনো অশ্লীল সিনেমার দাপট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:06 অপরাহ্ন 01, মার্চ 2018
in বিনোদন
A A
অশ্লীল পোস্টার

ঢাকাই সিনেমা অশ্লীলতার যুগ পার করেছে প্রায় দেড় দশক হলো। কিন্তু সেই ছাপ যেন এখনও লেগে আছে রাজধানী ঢাকার অদূরেই। তাও গাজীপুর চৌরাস্তার মতো একটি জনবহুল এলাকায়! সেখানে সদ্য মুক্তি প্রাপ্ত শাকিব খানের ‘আমি নেতা হবো’ সিনেমার পোস্টারের পাশেই দৃশ্যমান দেশি ও বিদেশি অশ্লীল সিনেমার পোস্টার। যা পথচারীদের জন্য রীতিমত বিব্রতকর।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সরেজমিনে গাজীপুর চৌরাস্তা ও তার আশে পাশের এলাকা ঘুরে চোখে পড়েছে বাংলাদেশের ‘নিষিদ্ধ নেতা’ ও বিদেশি ‘লাইভ ইস এনজয়’ নামের দুইটি অশ্লীল সিনেমার পোস্টার। যেসব পোস্টারে ছেয়ে গেছে পুরো চৌরাস্তা এলাকা। পোস্টারগুলোর নিচে সিনেমা হলের নামও দেওয়া আছে। চান্দনা ও ঝুমুর। তার ঠিক পাশেই শোভা পাচ্ছে শাকিব খানের সদ্য মুক্তি পাওয়া ‘আমি নেতা হবো’র পোস্টার।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গাজীপুর চৌরাস্তার আশেপাশে বেশ কয়েকটি সিনেমা হল রয়েছে। হলগুলো হলো উল্কা, নন্দিতা, বর্ষা, চান্দনা, ঝুমুর। সাধারণত এই হলগুলোর পোস্টার চোখে বেশি পড়ে। ঈদ বাদে সারাবছর এখানে এমন অশ্লীল সিনেমার পোস্টার দেখা যাচ্ছে। নতুন সিনেমা আসলে এখানে সে পোস্টার লাগলো হয়, সেগুলো নষ্ট হয় কিন্তু এসব অশ্লীল পোস্টার অজানা কারণে থেকে যাচ্ছে বছরের পর বছর।

শহরের প্রাণকেন্দ্রে এসব পোস্টার দেখে বিব্রতবোধ করছেন অনেকেই। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এর শিক্ষার্থী আরিয়ান হক চ্যানেল আই অনলাইনকে জানালেন, এখনও অশ্লীল পোস্টার লাগানো হচ্ছে। পরিবার, পরিজনের সঙ্গে এই রাস্তা দিয়ে চলতে গিয়ে লজ্জায় যে কারো মাথা নিচু করে যেতে হয়। এরকম পাবলিক প্লেসে এতো খোলা-মেলা পোস্টার এই সময়ে এসেও কিভাবে লাগানো থাকে?

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওমর ফারুক বলেন, এলাকার সৌন্দর্য রক্ষার দায়িত্ব সিটি কর্পোরেশনের। অথচ তারা এমন বিব্রতকর পোস্টারগুলো নিয়ে কোনো পদক্ষেপই নিচ্ছে না। আমরা এখন ডিজিটাল যুগে বাস করছি। সবকিছুই আপডেটেড। অথচ আমাদের দেশের চলচ্চিত্রের একাংশের মানুষ এখনও সেকেলে! তাদের বোঝা উচিত এই অশ্লীল সিনেমার জন্য আমাদের দেশের দর্শকরা সিনেমা বিমুখ হয়েছে। তারপরেও কিছুকিছু স্থানে এসব সিনেমা এখনও প্রদর্শিত হচ্ছে। এটা খুবই দুঃখজনক।

স্থানীয় প্রশাসনের মাধ্যমে জানা যায়, অশ্লীল সিনেমার পোস্টারের কারণে ২০১৬ সালে গাজীপুর মহানগরে পৃথক ২টি অভিযান চালিয়ে দুটি সিনেমা হলকে জরিমানা ও ১ বছরের কারাদণ্ড অনাদায়ে আরো ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। গাজীপুর মহানগরের জয়দেবপুর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত ঝুমুর সিনেমা হল ও বি আই ডিসি বাজার সংলগ্ন নন্দিতা সিনেমা হলে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।

এসময় ঝুমুর সিনেমা হলে অনুমোদনহীন অশ্লীল পোস্টার ও বেআইনি ছবি প্রদর্শনের দায়ে মোঃ হযরত আলীকে গ্রেপ্তার করে ১ বছরের কারাদণ্ড ও অনাদায়ে ১০ হাজার টাকা জরিমানা এবং আরো ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অপর দিকে বিআইডিসি বাজার সংলগ্ন নন্দিতা সিনেমা হলে অভিযান চালিয়ে অশ্লীল পোস্টার ও নগ্ন ছবি প্রদর্শন কালে খন্দকার আল হাসিব (২৭) কে গ্রেপ্তার করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, অশ্লীল এই চলচ্চিত্রগুলো ডিজিটাল ফরম্যাটে রূপান্তর করে বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শন করার ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া এসব অশ্লীল সিনেমা চলাকালে ‘কাটপিস’ জুড়ে দেয়া হচ্ছে। প্রান্তিক শ্রেণীর দর্শকদের আগ্রহ তৈরি করতেই এমনটা করা হচ্ছে।

একাধিকবার যোগাযোগ করা হলেও ঝুমুর সিনেমা হল কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, অশ্লীল সিনেমা প্রদর্শিত হচ্ছে কিনা এমনটা আমার জানা নেই। তিনি বলেন, যদি প্রদর্শিত হয়ে থাকে এর প্রধান কারণ হচ্ছে, সিনেমা হলে নতুন কনটেন্ট দিতে ব্যর্থ হচ্ছে যারা সিনেমা নির্মাণ করছেন তারা। নতুন ছবি না থাকলে হল টিকবে কীভাবে?

মধুমিতা হলের কর্ণধার নওশাদ আরো বলেন, মানুষ যেমন খাবার ছাড়া বাঁচে না, সিনেমা হলও তেমনি কনটেন্ট ছাড়া টিকে থাকেনা। এই সময়ে এসেও অশ্লীল সিনেমা প্রদর্শিত হচ্ছে, এটা দুঃখজনক ব্যাপার। প্রদর্শক সমিতি সবসময় সোচ্চার রয়েছে এসব অশ্লীল সিনেমার বিরুদ্ধে। সবচেয়ে বড়কথা হচ্ছে, এগুলো বন্ধ করতে হলে চাই ভালো ভালো ছবি।

Tags: ইফতেখার উদ্দিনমধুমিতা
Previous Post

কী থাকছে নোকিয়া ৭ প্লাস ফোনে

Next Post

ড্যানিয়েল ভেট্টোরিকে কোচ করল রাজশাহী কিংস

Next Post

ড্যানিয়েল ভেট্টোরিকে কোচ করল রাজশাহী কিংস

রেহানা জলি

গুরুতর অসুস্থ অভিনেত্রী রেহানা জলি, দিন কাটছে বিছানায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT