চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাছ লাগাতে গিয়ে মার খেলেন বন কর্মকর্তা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:10 অপরাহ্ন 30, জুন 2019
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ভারত-বন কর্মকর্তা

সরকারি বনভূমিতে গাছ লাগাতে গিয়ে স্থানীয় সংসদ সদস্যের ভাইয়ের হাতে বেধড়ক মারধরের শিকার হয়েছেন ভারতের তেলেঙ্গানা রাজ্যের এক বন কর্মকর্তা।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, তেলেঙ্গানা সরকারের বৃক্ষরোপণ অভিযানের অংশ হিসেবে ফরেস্ট রেঞ্জ অফিসার (এফআরও) সি অনিতা রাজ্যের সিরপুর মণ্ডলের সারাসালা গ্রামে চারা গাছ লাগাতে যান।

গ্রামে একটি সরকারি সংরক্ষিত বনাঞ্চল দেখে সেখানে সঙ্গে থাকা বন বিভাগের আরও ২০ জন কর্মীর সাথে মিলে চারা গাছ রোপণ করতে থাকেন অনিতা।

ওই সময় কয়েকজন গ্রামবাসী এসে তাদেরকে সেখানে গাছ লাগাতে বাধা দেয় এবং সংরক্ষিত বনাঞ্চলকে নিজেদের মালিকানাধীন বলে দাবি করে।

এফআরও তাদের নিষেধ না মেনে গাছ লাগাতে থাকলে কয়েকজন গ্রামবাসী কাছাকাছি বসবাসকারী কনেরু কৃষ্ণ রাওকে ডেকে নিয়ে আসে। কনেরু কৃষ্ণ রাও তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির (টিআরএস) হয়ে সিরপুরে নির্বাচিত এমএলএ কনেরু কোনাপ্পার ভাই। তিনি নিজেও সম্প্রতি কোমারাম ভীম আসিফাবাদ জেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান।

বন বিভাগের কর্মীদের অভিযোগ, কৃষ্ণ রাও সমর্থকদের সঙ্গে লাঠিসোটা নিয়ে ঘটনাস্থলে পৌঁছে সাথে সাথেই এফআরওসহ তাদের সবার ওপর হামলা করতে শুরু করেন।

অনিতা হামলা থেকে বাঁচতে দৌড়ে কাছের একটি ট্রাক্টরে উঠে পড়ার চেষ্টা করলে কৃষ্ণ রাও নিজেই তার পিছু পিছু দৌড়ে গিয়ে লাঠি দিয়ে তাকে আঘাত করতে থাকেন। ওই সময় টানা বেশ কয়েকবার তিনি লাঠি দিয়ে এফআরও অনিতার মাথায় আঘাত করেন।

কর্মকর্তাদের একজন অভিযোগ করে বলেন, ‘বনকর্মীরা কেন ওখানে গিয়েছিল তা একবারও জিজ্ঞেস না করে গ্রামবাসী এবং কৃষ্ণ রাও আমাদের কর্মীদের ওপর বর্বর হামলা শুরু করেন। এফআরও যে একজন নারী, সেটি পর্যন্ত বিবেচনা করে লাঠি এবং রড নিয়ে লোকজন তাকে ঘিরে ফেলে মারতে থাকে।’

‘কর্মকর্তা-কর্মচারীরা বনভূমিতে গাছের চারা লাগাতে গিয়েছিলেন। এটি সরকারি জমি,’ বলেন তিনি।

এ ঘটনার একটি ভিডিওচিত্র প্রকাশ করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস।

TRS MLA Koneru Konappa’s brother assaults woman forest officer at a village in Telangana. Forest Range Officer C Anita went to Sarasala village in Sirpur Mandal to take part in a plantation drive. pic.twitter.com/jE5GitgZRj

— The Indian Express (@IndianExpress) June 30, 2019

Tags: ভারত
Previous Post

সংসদ মুলতবি

Next Post

ছাত্রদলের সংকটে ইতিবাচক পদক্ষেপে বিএনপি

Next Post

ছাত্রদলের সংকটে ইতিবাচক পদক্ষেপে বিএনপি

ভিসা পেলেন টাইগার শোয়েবও

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT