চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাইবান্ধায় নেওয়া হয়েছে এমপি লিটনকে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:06 অপরাহ্ন 14, অক্টোবর 2015
in অন্যান্য, অপরাধ
A A

শিশু সৌরভের পায়ে গুলি করা মামলার আসামি গাইবান্ধার সুন্দরগঞ্জ আসনের সরকার দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে বুধবার রাতে ঢাকা উত্তরার একটি বাসা থেকে গ্রেফতারের পর বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে কড়া নিরাপত্তার মধ্যে তাকে জেলা ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

গাইবান্ধা পুলিশ সুপার আশরাফুল ইসলাম (বিপিএম) টেলিফোনে চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল মঞ্জুরুল ইসলাম লিটনকে জেলা ডিবি কার্যালয়ে নিয়ে আসেন। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজই আদালতে হাজির করা হবে।

গত ২ অক্টোবর গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্ধ ইউনিয়নের গোপালচরণ এলাকায় এমপি লিটনের গুলিতে আহত হয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সৌরভ। সে এখন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগে চিকিৎসাধীন।

এ ঘটনায় সৌরভের বাবা বাদী হয়ে ৩ অক্টোবর এমপি লিটনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন।

ওই মামলায় আগাম জামিন চেয়ে এমপি লিটন আবেদন করলে তা নাকচ করে ১৮ অক্টোবর আত্মসমর্পণের নির্দেশ দেন হাইকোর্ট। তবে আসামিকে পুলিশের হেফাজতে না দিয়ে আত্মসমর্পণের সুযোগ দিয়ে দেওয়া নির্দেশনার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করেন।

বুধবার শুনানি শেষে চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশনা স্থগিত করেন।

Tags: এমপি লিটনএমপির গুলিতে আহত শিশুগাইবান্ধার এমপি লিটন
Previous Post

লন্ডনে শাইখ সিরাজ

Next Post

দ্বিতীয় দিনে অনশন, ৩ শিক্ষার্থী অসুস্থ

Next Post

দ্বিতীয় দিনে অনশন, ৩ শিক্ষার্থী অসুস্থ

বিজ্ঞাপনে হিপহপ ড্যান্স করবেন নায়লা নাঈম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT