চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গলফার হয়ে ক্রীড়াঙ্গনে ফিরছেন বার্টি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:31 পূর্বাহ্ন 19, এপ্রিল 2022
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
বার্টি গলফ খেলছেন, বাংলাদেশি সংবাদ portal Channel i Online. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারো ক্রীড়াঙ্গনে ফিরছেন টেনিসের সাবেক এক নম্বর তারকা অ্যাশলে বার্টি। তবে র‍্যাকেট নয়, এবার তার হাতে দেখা যাবে গলফ স্টিক।

নিউজার্সিতে আগামী ৩০ জুন ও ১ জুলাই একটি দলের প্রদর্শনী ইভেন্টে বার্টি খেলবেন। মাত্র ২৫ বছর বয়সে অবসর নেয়া এই অস্ট্রেলিয়ানের পাশাপাশি গলফ ইভেন্টে ক্রীড়াঙ্গনের আরও বেশকিছু বড় তারকাও অংশ নেবেন।

এবার গলফ ইভেন্টে খেলবেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা, বক্সার অস্কার ডি লা হোয়া এবং অবসরপ্রাপ্ত কিংবদন্তি সাঁতারু মাইকেল ফেলপস। এর আগে প্রয়াত কিংবদন্তি লেগস্পিনার শেন ওয়ার্নও এই ইভেন্টে খেলেছেন।

১৯৯২ মাস্টার্স চ্যাম্পিয়ন ফ্রেড কাপলসের নেতৃত্বে টিম ইউএসএ এবং চারবারের প্রধান বিজয়ী আর্নি এলসের নেতৃত্বে বাকি বিশ্ব দলের সঙ্গে লড়াই করবে।

বার্টি পরের বছর অস্ট্রেলিয়ায় ইভেন্টটি আয়োজন করতে চাইছেন বলে জানা গেছে। তার অবসরের পর ধারণা করা হচ্ছে, কোনো না কোনোভাবে তিনি গলফের সঙ্গে যুক্ত থাকবেন। কারণ বার্টির বাগদত্তা গ্যারি কিসিকের সঙ্গে গলফ কোর্সে থাকেন। কিসিকে একজন পিজিএ প্রশিক্ষণার্থী।

তিনবারের গ্র্যান্ড স্লাম জয়ী বার্টি একসময় পেশাদার ক্রিকেটও খেলেছেন। মেয়েদের বিগ ব্যাশ লিগে ১০টি ম্যাচ খেলেছেন অজি তারকা। ২০১৪ সালে টেনিস থেকে সাময়িক বিরতি নিয়ে তিনি পেশাদার ক্রিকেটে নাম লেখান।

এরপর ক্রিকেট থেকে সরে এসে আবারো টেনিসে ফিরে আসেন। ২০১৯ সালে জেতেন ফ্রেঞ্চ ওপেন। এরপর ২০২১ সালে উইম্বলডন ও চলতি বছরের শুরুতে জেতেন অস্ট্রেলিয়ান ওপেন।

Tags: ক্রিকেটগলফটেনিসবার্টিলিড স্পোর্টস
Previous Post

জমে উঠেছে বাবুরহাটের পাইকারি বাজার

Next Post

পঞ্চগড়ে মুক্তিযোদ্ধাদের জন্য তৈরি হচ্ছে ‘বীর নিবাস’

Next Post
পঞ্চগড়ে মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত হচ্ছে বীর নিবাসের ভবন।. Channel i News - চ্যানেল আই নিউজ

পঞ্চগড়ে মুক্তিযোদ্ধাদের জন্য তৈরি হচ্ছে ‘বীর নিবাস’

দুটি ফুটবল খেলোয়াড় বলের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যানসিটিতে গেলেই সপ্তাহে ৫ লাখ পাবেন হালান্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT