চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গর্ভে ধারণ না করেও ১৪ সন্তানের মমতাময়ী মা

আফরিন আপ্পি by আফরিন আপ্পি
11:29 পূর্বাহ্ন 14, মে 2017
in নারী
A A

অন্যরকম এক মা তিনি। গর্ভে ধারণ না করেও যে একজন নারী স্নেহময়ী-মমতাময়ী মা হতে পারেন তার প্রমাণ সাবেরা খাতুন। ৪৬ বছর বয়সে হয়েছেন ১৪ সন্তানের জননী। সন্তানদের প্রতিষ্ঠিত করছেন সমাজে। মমতাময়ী এই মাকে দেখলে যে কারোরই শ্রদ্ধায় মাথা নত হয়ে যাবে।

এমন মায়ের দেখা মেলে এসওএস শিশুপল্লীতে। শুধু সাবেরা খাতুনই নয়; তার মতো অনেক মা শিশু পল্লীতে হাসিমাখা মুখ স্নেহ-মমতা-ভালোবাসা দিয়ে গড়ে তুলেছেন অসংখ্য এতিম শিশুকে।

সাবেরা খাতুনের সবচেয়ে বড় সন্তানের নাম রিতা আক্তার বর্তমানে লালমাটিয়া কলেজে অধ্যয়নতর। সবচেয়ে ছোট সন্তানের নাম নুসতাদ জাহান রোজা। বয়স ১ বছর ১০ মাস। প্রতিটি সন্তানই সমান প্রিয় এ মায়ের কাছে। সব বয়সী সন্তান রয়েছে তার। রাত-দিন অবিরাম পরিশ্রম করে চলেছেন সন্তানদের জন্য। এই সন্তানদের খাওয়ানো, গোসল করোনো, পড়ানো সব দায়িত্ব এই মায়ের। ব্যস্ততার মাঝেই তিনি খুঁজে পান শান্তি ।

তবে জীবনে চলার পথ ততোটা সহজ ছিল না এ মায়ের। ২০০০ সালে বসেন বিয়ের পিঁড়িতে। ভাগ্যবিধাতা এ বিষয়ে খুব বেশি প্রসন্ন হননি তার ওপর। মাত্র তিন মাসের মধ্যে বিচ্ছেদ ঘটে স্বামীর সঙ্গে। এরপর যেয়ে ওঠেন বাবা-মায়ের সংসারে। ৭ জনের সংসারে নিজেকে মনে হতে থাকে এক বাড়তি বোঝা। আর তাই তখন থেকেই খুঁজতে থাকেন এমন একটা চাকুরি যেখানে অনেক ছোট ছোট শিশুদের সাহচর্যে থাকতে পারবেন। নিজের অতীতটাকে ভুলতে সারাদিন ব্যস্ত থাকার এক ছুতো খুঁজছিলেন এ নারী। এরই মাঝে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকে চাকুরি নেন শিক্ষক হিসেবে।

এভাবে ৪ বছর অতিবাহিত হবার পর ২০০৫ সালের ২২ জুলাই এসওএস শিশুপল্লীতে নিয়োগ পান। প্রথম দিনের অভিজ্ঞতা কেমন ছিল জানতে চাইলে এই মা হারিয়ে যান সুদুর অতীতে। ‘প্রথম দিন একসঙ্গে এতগুলো শিশু দেখে অনেক আনন্দিত হয়েছিলাম, বারবার মনে হচ্ছিল আমার চাওয়ার সঙ্গে পাওয়াটা একদম মিলে গেছে।’

এতগুলো বাচ্চাকে একসঙ্গে সামলাতে যেয়ে প্রায়শই হিমশিম খেতে হয়েছে তাকে। এরপরও হারাননি মনোবল। ভোর ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত পরিশ্রম করে চলেছেন সন্তানদের জন্য। এত পরিশ্রমের পরও কখনো বিরক্তি আসেনি তার এ কাজে। সন্তানরা অসুস্থ্য হলে রাতের পর রাত জেগে দিয়েছেন সেবা। সন্তানদের জন্য নীরবে ফেলেছেন চোখের জল।

এসওএস শিশু পল্লীর যে বাড়িতে সাবেরা খাতুন তার সন্তানদের নিয়ে থাকেন সে বাড়িটির নাম সোনালি। ডুপ্লেক্স  বাড়িটির সর্বত্র যত্নের ছাপ সুস্পষ্ট। সাজানো গোছানো বাড়িটিকে দেখলেই বোঝা যায় বাড়িটির প্রতিটি কোণায় রয়েছে এক স্নেহময়ী মায়ের হাতের স্পর্শ। তার সন্তানদেরও দেখা যায় সবসময় তাকে ঘিরে থাকতে। মাও তার  উষ্ণ ভালবাসায় জড়িয়ে রাখেন সন্তানদের।

‘তার মেজ মেয়ে তাহসিনা তাবাসসুম বলেন, মা’কে নিয়ে আমার যে অনুভূতি তা বলে বোঝাতে পারব না। ছোট থেকে এত বড় হয়েছি কখনোই মনে হয়নি এটা আমার নিজের ‘মা’ না। আমার মা কখনও আমাদের কোন কিছুর অভাব বোধ হতে দেননি। চাওয়ার অাগেই আমাদের সব অভাব পূরণ করেছেন। মা তার নিজের জমানো টাকা থেকে সবসময় আমাদের শখ পূরণ করে আসছেন।’

এই মায়ের আরেক সন্তান সুমী বলেন, ‘আমার মা’কে আমার খুব ভাল লাগে। মা কে ছেড়ে কোথাও গেলে মনটা অস্থির হয়ে যায় বারবার মনের হতে থাকে কখন ফিরবো আমার স্নেহময়ী মায়ের কোলে।’

সন্তানরা যেমন ভালবাসে তাদের মা’কে। মা’ও তেমনি ভালবাসেন তার সন্তানদের। প্রতিবছর ২২ দিনের একটি ছুটি পেয়ে থাকেন সাবেরা খাতুন। কিন্তু এই ২২ দিনের মধ্যে ৭ দিনও তার নিজের বাড়ি নওগাঁয় যেয়ে থাকতে পারেন না। সন্তানদের ছেড়ে থাকার কথা বলতে বলতেই কেঁদে ফেলেন এই মা। কিছুদিন আগে ছুটিতে বাড়ি গিয়েছিলেন সেসময় মুঠোফোনে তার ছোট সন্তান রোজার কান্না আর আধো আধো বোলে মা মা বলে ডাক এখনও কাদাঁয় তাকে।

‘২২ দিনের ছুটিতে যেয়ে ৭ দিন থেকেই আবার ফিরে আসি। বাচ্চাদের জন্য মনটা খুব খারাপ লাগত। বাচ্চাদের সঙ্গে কথা বলতে গেলেই  কান্না চলে আসত। বড় বোনের কথামত ফিরে আসি। যখন আমি ফিরে আসি তখন আমার নয়নের মণি আমার রোজা এমনভাবে আমাকে জড়িয়ে ধরে আর ওর মাথাটা এমনভাবে আমার বুকে রাখে যেন ও স্বর্গ হাতে পেয়েছে। আর আমিও আমার স্বর্গ হাতে পেয়েছি।’

রোজার জড়িয়ে ধরার মাঝে যে আকুতি ছিল তা মনে হলে এখনও আবেগ আপ্লুত হয়ে পড়েন এই মা।

সন্তানদের ভালবাসাকেই জীবনের শ্রেষ্ঠ সম্পদ বলে অভিহিত করেন তিনি। আর এখানেই তার সার্থকতা খুঁজে পান।

এসওএস শিশুপল্লী একটি আন্তর্জাতিক শিশু কল্যাণ সংস্থা। ১৯৭২ সালে বাংলাদেশে এর কার্যক্রম শুরু হয়। এ সংস্থার মাধ্যমে বর্তমানে রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম, বগুড়া কেন্দ্রে প্রায় ৯ শতাধিক শিশু প্রতিপালিত হচ্ছে।

Tags: এসওএস শিশু পল্লীবিশ্ব মা দিবসমামা দিবস
Previous Post

মা দিবসে গুগল ডুডলে ক্যাকটাস মায়ের গল্প

Next Post

চট্টগ্রামে চালের বাজার নিয়ন্ত্রণহীন

Next Post

চট্টগ্রামে চালের বাজার নিয়ন্ত্রণহীন

সাকিবের চোখে মায়েরাই আসল অলরাউন্ডার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT