চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গর্ভধারণ আর সন্তান জন্মের কতোদিন পর যৌনজীবন?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:25 অপরাহ্ন 31, অক্টোবর 2017
in স্বাস্থ্য
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বিয়ের পরে রঙিন থাকে সময়। এক বা কয়েক বছর পর সংসারে আগমন ঘটে নতুন অতিথির। তখন তাকে ঘিরেই সব ব্যস্ততা। তার কান্না থামানো, খাওয়ানো, তাকে নিয়ে খেলাতেই সময় কেটে যায়। এর মাঝেই স্বামী-স্ত্রীর সম্পর্কটা যেন কিছুটা হারিয়ে যায়। সন্তানকে সময় দিতে গিয়ে দু’জনের একান্ত সময় কাটানোর আর সুযোগ মিলে না। সেই সঙ্গে শারীরিক এবং মানসিক ধকল তো আছেই। সব মিলিয়ে হারিয়ে যেতে বসে যৌনজীবন।

সন্তান জন্মের পর আগের মতো যৌনজীবনে ফিরে যাওয়া কি সম্ভব? ঠিক কতোদিন পরেই বা ফিরে যাওয়া উচিত আগের মতো সম্পর্কে? বিষয়টি নিয়ে নতুন মায়েদের এবং বাবাদের মনে আছে নানান প্রশ্ন।

এ প্রসঙ্গে দ্য সান পত্রিকা থেকে চার জন নারীর মতামত নেয়া হয়েছিল। জেনে নিন তাদের মতামত।

দক্ষিণ পূর্ব লন্ডনের বাসিন্দা ডেবি হগ একজন লেখিকা। চার সন্তানের মা তিনি। তার মতে, ‘গর্ভে সন্তান থাকুক কিংবা না থাকুক, স্বাচ্ছন্দ্যের মানুষটির সঙ্গে সবসময়েই শারীরিকভাবে মিলিত হওয়ার বিষয়টি উপভোগ করি আমি। এমনকি আমার প্রথম তিন সন্তান জন্মের ১৫ দিন পরই স্বামীর সঙ্গে স্বাভাবিক যৌন জীবন কাটিয়েছি।’

তবে তিনি জানান, ২০১২ সালে তার বিচ্ছেদ হয়ে যায়। এরপর তিনি নিজের বয়সের চাইতে ১৫ বছরের ছোট একজনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। চতুর্থ সন্তানের জন্মের মাত্র দুই ঘণ্টা পরেই স্বামীর সঙ্গে অন্তরঙ্গ সময় কাটিয়েছেন বলে জানান তিনি।

২৭ বছর বয়সী এমা অ্যাপলগেট বয়স্কদের সেবিকা হিসেবে কাজ করেন। তার সঙ্গী একজন ইলেক্ট্রিশিয়ান। তাদের ১৩ মাস বয়সী একটি সন্তান আছে। এমা জানান, এক বছর ডেট করার পর তারা সন্তান নেয়ার পরিকল্পনা করেন এবং মাত্র দুই মাস পরই গর্ভধারণ করেন। গর্ভবতী অবস্থাতেও স্বামীর সঙ্গে তার যৌন জীবন স্বাভাবিক ছিল। তার ওজন অনেক বেড়ে গিয়েছিল। এজন্য সিজারিয়ানের মাধ্যমে সন্তানের জন্ম হয়। তবে পুরো সময়টাতেই তার সঙ্গী অনেক রোমান্টিক ছিলেন বলে জানান তিনি এবং সন্তান জন্মের তিন সপ্তাহ পরেই তারা স্বাভাবিক যৌন জীবন ফিরে পেয়েছিলেন।

অ্যানজেলা ম্যাকগিন পেশায় একজন রাঁধুনি। তার স্বামী একজন নির্মাণ কর্মী। তাদের ১৮ মাস বয়সী সন্তান আছে একজন। অ্যানজেলা জানান, ৭ বছর চেষ্টা করে গর্ভধারণের পর ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। মর্নিং সিকনেসের কারণে প্রায় ৬ মাস দুর্বল ছিলেন। হাসপাতালেও ভর্তি হতে হয়েছে কয়েকবার। তবুও প্রথম ছয় মাস তাদের যৌনজীবন স্বাভাবিক ছিল। তবে সন্তানের নিরাপত্তার জন্য শেষ তিনমাস তারা বিরত ছিলেন। ইমার্জেন্সি সিজারিয়ানের মাধ্যমে সন্তান জন্ম হয় অ্যানজেলার। এরপর ভিটামিন কে-এর অভাবের কারণে চার মাস প্রচুর রক্তক্ষরণ হয়েছিল। তাই এই সময়টাতে স্বামীকে অন্তরঙ্গ সময় দিতে পারেননি তিনি। এছাড়াও ভীষণ বিষণ্ণতাতেও ভুগছিলেন। সব মিলিয়ে স্বাভাবিক যৌনজীবনে ফিরে যেতে তার প্রায় ৮ মাস সময় লেগেছিল।

তিন সন্তানের মা সারা কলিনস এর বয়স ৪৮, স্বামীর ৫০। সারা জানান তাদের ২৪ বছরের সংসার। সন্তান জন্মের আগে সপ্তাহে দুই থেকে তিনবার মিলিত হতেন তারা। তবে সন্তান জন্মের পরে তাদের দূরত্ব বেড়েছে। তিন সন্তানের জন্মের পরে এখন বছরে দুই বার স্বামীর সঙ্গে মিলনের সুযোগ হয় তার। ছোট সন্তানের জন্মের পরে তিনি শারীরিক এবং মানসিকভাবে এতটাই ভেঙ্গে পড়েন যে দুই বছর পর স্বাভাবিক যৌনজীবনে ফিরেছেন।

চিকিৎসা বিজ্ঞান কী বলে
গাইনোকলোজিস্ট কারেন মর্টনের মতে, প্রত্যেক নারীর শরীর আলাদা। সন্তান জন্মের পরে শরীরের ধকল সয়ে নেয়ার ক্ষমতাও তাই আলাদা। স্তন্যপান করানোর সময়ে এস্ট্রোজেনের পরিমাণ কম থাকে। ফলে ন্যাচারাল লুব্রিক্যান্টের অভাব থাকে। এতে যৌন মিলনে সমস্যা হতে পারে। এক্ষেত্রে কৃত্রিম লুব্রিক্যান্ট ব্যবহার করা যেতে পারে বলে জানান তিনি।

এছাড়া, নতুন মায়েরা অনেকেই বিষণ্ণতায় ভোগেন। ক্লান্ত আর অস্থিরতা তো আছেই। সব মিলিয়ে স্বাভাবিক যৌন জীবনে ফিরে যাওয়া কঠিন। তবে দুজনের পারস্পরিক বোঝাপড়া এবং আবেগের মাধ্যমে বিষয়টি সমাধান করা সম্ভব। দ্য সান

Tags: যৌন জীবন
Previous Post

এক হারেই ওলট–পালট রিয়াল

Next Post

নর্থ কোরিয়া পারমাণবিক অস্ত্র পরীক্ষা কেন্দ্রে ধস, নিহত দুই শতাধিক

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

নর্থ কোরিয়া পারমাণবিক অস্ত্র পরীক্ষা কেন্দ্রে ধস, নিহত দুই শতাধিক

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ইউনেস্কোর স্বীকৃতির আগে থেকেই ৭ মার্চের ভাষণ সেরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT