চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গরু হত্যা নিয়ে বিতর্কিত মন্তব্যে ক্ষিপ্ত মোদি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:28 পূর্বাহ্ন 18, অক্টোবর 2015
in আন্তর্জাতিক
A A

ভারতে গরু নিয়ে বিতর্কের আগুনে যেন পানিই পড়ছে না। ক্রমাগত কেউ না কেউ সেই বিতর্ককে বাড়িয়েই চলেছে। ভারতের বেশ কয়েকটি রাজ্যে গরু হত্যা বা গরু খাওয়া বন্ধ হয়েছে। কিন্তু কিছু মানুষ এখনও এর পক্ষে বিপক্ষে একটির পর একটি কথা বলেই যাচ্ছেন।

ভারতের বিজেপির আইনপ্রণেতা সাকশি মহারাজ এমন একটি আইন প্রণয়নের কথা বলেছেন তাতে করে যারা গোহত্যা করে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। নিজের প্রস্তাবিত আইনের উপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, গোহত্যার সঙ্গে জড়িতদের মৃত্যুদণ্ডের আইনটি নিয়ে এখন আরো কঠোরভাবে ভাবার সময় হয়েছে। তিনি হরিয়ানার মূখ্যমন্ত্রী মনোহরলাল খাত্তারের সঙ্গে একমত পোষণ করে বলেন, মুসলিমদের গরুর মাংস খাওয়া বাদ দেওয়া উচিত।

অন্যদিকে বিফ পার্টির আয়োজন করার অপরাধে জম্বু ও কাশ্মীরের স্বতন্ত্র এমএলএ আব্দুল রশিদ খানের উপর হামলা করে আমন্ত্রিতরা। সেই বিষয়ে সাকশি মহারাজের বক্তব্য, তার উপর আক্রমণটা ছিলো এক ধরনের প্রতিক্রিয়া। তার কার্যক্রমেই বিরক্ত হয়ে উঠেছিলো সবাই।

অবশ্য পার্টি নেতাদের এমন সব মন্তব্যে বিরক্ত হয়ে উঠেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি খানিকটা রাগান্বিতও হয়েছেন।

বিজেপির প্রধান অমিত শাহ কিছু দলীয় নেতাদের একত্রে দেখা করার আহবান জানিয়েছেন যারা সম্প্রতি গরুহত্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করায় বেশ প্রভাব এসেছে দলের উপর। অমিত শাহ তাই সবাইকে সতর্কও করেছেন মন্তব্য করার ব্যাপারে।

আমন্ত্রিতদের মধ্যে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাত্তার, ইউনিয়ন মিনিস্টার মহেশ শর্মা, দলের বিধানকর্তা সঙ্গীত সোম এবং সাকশি মহারাজও রয়েছেন।

Tags: গরুগরু হত্যাবিজেপিভারত
Previous Post

বিদেশীদের নিরাপত্তা শঙ্কায় মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

Next Post

গাইবান্ধায় অপহৃত শিশুর মৃতদেহ উদ্ধার

Next Post

গাইবান্ধায় অপহৃত শিশুর মৃতদেহ উদ্ধার

'কাজের স্বার্থে সেইদিন ফোন বন্ধ করে রাখি'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT