চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গরু জমির ধান খাওয়ার জেরে বিরোধে বৃদ্ধ নিহত

সোহেল তালুকদার by সোহেল তালুকদার
5:53 অপরাহ্ন 12, এপ্রিল 2020
in জনপদ, টাঙ্গাইল
A A
নিহত ব্যক্তির ছবি ও হত্যার চিত্র, বাংলায় 'হত্যা' লেখা বোতাম. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের ভূঞাপুরে গরুর বাছুরে ক্ষেতের ধানগাছ খাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে সালাম (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে।  এঘটনায় অবিরন নামের এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।  নিহত সালাম উপজেলার অজুর্না ইউনিয়নের জগৎপুরা গ্রামের তালতলা এলাকার বাসিন্দা। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার জগৎপুরা গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার অর্জুনা ইউনিয়নের জগৎপুরা গ্রামের সালামের জমিতে লাগানো ধান খায় প্রতিবেশি মজিবরের গরুর বাছুর। পরে সালাম বাছুরটি আটকিয়ে রেখে সালামের বাড়িতে বিচার চাইতে যায়। এসময় ধান খাওয়া নিয়ে পক্ষের মধ্যে বাগবিতন্ডার এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।  পরে শুক্রবার বিকালে সালাম নলীন বাজার থেকে বাড়িতে ফেরার পথে আগে থেকে উৎপেতে থাকা মজিবরসহ তার লোকজন হামলা চালায়। এসময় সালামের ডাকচিৎকারে তার স্ত্রীসহ কয়েকজন এগিয়ে আসলে তাদেরও মারধর করা হয়। এতে গুরুতর আহত সালাম ও তার স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সালামকে ঢাকায় পাঠানোর পর চিকিৎসারত অবস্থায় রবিবার সকালে মারা যায় সে।

এঘটনায় সালামের ছেলে জয়নাল শনিবার রাতে বাদী হয়ে মজিবর ও তার স্ত্রীসহ কয়েকজনের নামে থানায় হত্যা মামলা দায়ের করেন।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ রাশিদুল ইসলাম জানান, ক্ষেতের ধানগাছ খাওয়া নিয়ে বিরোধের জেরে সালামকে হত্যা করা হয়। এরআগে নিহত সালাম ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিল। তার স্ত্রীও হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এ ঘটনায় মজিবরের স্ত্রী অবিরনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Tags: টাঙ্গাইলবৃদ্ধ নিহত
Previous Post

বেতনের জন্য ৬ লাখ নতুন মোবাইল ব্যাংকিং হিসাব খুলেছেন শ্রমিকরা

Next Post

করোনাভাইরাস: বাহরাইন প্রবাসী বাংলাদেশিদের মাঝে খাদ্য বিতরণ

Next Post
বাহরাইনে বাংলাদেশি প্রবাসীদের মাঝে খাদ্য বিতরণ, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: বাহরাইন প্রবাসী বাংলাদেশিদের মাঝে খাদ্য বিতরণ

বাংলাদেশের হাসপাতালে করোনা চিকিৎসা চলাকালে চিকিৎসকরা PPE পরিহিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন প্রজন্মের বীরশ্রেষ্ঠ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT