চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গরু-ছাগলের হাট বসিয়ে বিজ্ঞাপনের শুটিং

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:48 অপরাহ্ন 13, জুলাই 2020
in বিনোদন
A A
গরু-ছাগলের হাটে দর্শনার্থী ও পশুদের ছবি, শুটিং সেটের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

আসন্ন কোরবানির ঈদে স্বাস্থ্যবিধি মেনে কীভাবে গরু ছাগল হাটে গিয়ে কিনতে হবে, তা নিয়ে বিজ্ঞাপন করছেন ‘কলুর বলদ’ খ্যাত নির্মাতা সাজ্জাদ সুমন। যার সেট দেখলে মনে হবে শুটিং নয়, যেন সত্যি সত্যি বসানো হয়েছে কোরবানির পশুর হাট!

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে কোরবানির গরুর হাটে যেতে সচেতনামূলক বিজ্ঞাপনটি নিয়ে নতুন অভিজ্ঞতা হলো নির্মাতারও।

সাজ্জাদ সুমন চ্যানেল আই অনলাইনকে বললেন, বিজ্ঞাপনটি করতে মোট ৩ দিন লেগেছে। গাজীপুরের একটি মাঠে একেবারে গরুর হাট বসিয়েই শুটিং করেছি। শুটিংয়ে গরুর হাটে ঢোকার মেইন গেট ছিল প্যান্ডেলে মোড়ানো। ছিল সারিসারি রাখা ৬০ টির মত গরু। বেশ কিছু ছাগল। হাটে মাস্ক পরা বাধ্যতামূলক এবং প্রবেশ ও বাহিরের গেট আলাদা।

সাজ্জাদ সুমন বলেন, প্রকৃত হাট বসানোর আয়োজন ছিল শুটিংয়ের সময়। আর এই বিজ্ঞাপনে কাজ করেছেন হাসান মাসুদ, শতাব্দী ওয়াদুদ, খাইরুল আলম সবুজসহ স্থানীয় মানুষজন।

সাজ্জাদ সুমনের এ বিজ্ঞাপনের মাধ্যমে প্রায় ৪ বছর পর আবার কাজে ফিরলেন হাসান মাসুদ। নির্মাতা বলেন, তার চরিত্র হচ্ছে গরুর বিক্রেতার। করোনার মধ্যে উনি শুটিং করতে চাননি। পরে তাকে সবধরনের সিকিউরিটি দেয়া নিশ্চিত করলে কাজে আসেন। আমরা পরিকল্পনা মাফিক শুটিং শেষ করেছি।

বয়স্ক ব্যক্তি করোনা টিকা নিচ্ছেন, হাসিমুখে মুখে মাস্ক ধরে রেখেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ
চার বছর পর ক্যামেরার সামনে অভিনেতা হাসান মাসুদ

বিজ্ঞাপনে গরু ক্রেতার চরিত্রে দেখা যাবে শতাব্দী ওয়াদুদকে। সাজ্জাদ সুমন বলেন, করোনার মধ্যে গরু ছাগলের হাট কেমন হওয়া উচিত তাই দেখিয়েছি বিজ্ঞাপনে। স্বাস্থ্যবিধি মেনেই গরুর হাটে যেতে হবে তারই সচেতনবার্তা তুলে ধরা হয়েছে বিজ্ঞাপনে। আমার বিশ্বাস বিজ্ঞাপনটি প্রচারের পর মানুষের মধ্যে সচেতনা বাড়বে।

এ বিজ্ঞাপনের এক্সিকিউটিভ প্রযোজক পারভেজ চৌধুরী। বিজ্ঞাপনটি দেশের সবগুলো টিভি চ্যানেল ও অনলাইনে প্রচার হবে। নির্মাতা সাজ্জাদ সুমন বলেন, টিভিতে ৫০ সেকেন্ড এবং ওভিসি হিসেবে অনলাইনে ১ মিনিট ২০ সেকেন্ডে প্রচার হবে। দুই চারদিনের মধ্যেই প্রচারে আসবে কাজটি।

Tags: কলুর বলদকোরবানিগরুর হাটবিজ্ঞাপনলিড বিনোদনশুটিংসাজ্জাদ সুমন
Previous Post

করোনাভাইরাস: স্কুলে ফিরতে না পারার ঝুঁকিতে ১ কোটি শিশু

Next Post

অভিষেকের সংস্পর্শে এসে শঙ্কায় ছিলেন অমিত

Next Post
অমিত ও অভিষেকের ছবি, দুইজনের মুখের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিষেকের সংস্পর্শে এসে শঙ্কায় ছিলেন অমিত

শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় আইনের খসড়ার নীতিগত অনুমোদন. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় আইনের খসড়ার নীতিগত অনুমোদন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT