চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গরু ও শুকরের মাংসের অনলাইন ডেলিভারি নিয়ে তুলকালাম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:28 পূর্বাহ্ন 12, আগস্ট 2019
in আন্তর্জাতিক
A A

গরু ও শুকরের মাংস ডেলিভারি করা নিয়ে ভারতের কলকাতায় তুলকালাম কাণ্ড করেছে ‘জমাটো’ নামের একটি খাবার ডেলিভারি সেবার রাইডাররা। ওইসব মাংস ডেলিভারিতে অসম্মত জানিয়ে বিক্ষোভ করে অনির্দিষ্টকালের ধর্মঘটে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তারা।

“জমাটোর দাদাগিরি চলবে না” শ্লোগান দিয়ে অ্যাপ ও ওয়েব নির্ভর জমাটো রাইডাররা শহরের রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করেছে। রাইডাররা জানিয়েছে, হিন্দু এজেন্টরা গরুর মাংস বহন করতে অস্বস্তি বোধ করছেন, আর মুসলিম রাইডাররা শুকরের মাংসের খাবার ডেলিভারি করবেন না।

মহসিন আখতার নামে জমাটোর এক কর্মী ভারতীয় সংবাদসংস্থা এএনআইকে বলেন, “আমাদের দাবি মানছে না জমাটো এবং আমাদের ইচ্ছার বিরুদ্ধে জোর করে গরু ও শুকরের মাংস ডেলিভারি করানো হচ্ছে। গরুর মাংস ডেলিভারি করা নিয়ে হিন্দুদের সমস্যা রয়েছে, মুসলিমরা শুকরের মাংস ডেলিভারি করতে চান না। কোনও অবস্থাতেই আমরা এগুলো বহন করব না। এই ধরণের কাজ করতে আমাদের বাধ্য করা হচ্ছে”।

জমাটোর আরেক কর্মী বলেন, “আমাদের ধর্মীয় আবেগ নিয়ে খেলছে তারা। এটা গ্রহণযোগ্য নয়”।

এবিষয়ে জমাটোর পক্ষ থেকে কোনো বক্তব্য এখনও আসেনি।

গরুর মাংস ভারতের অন্যতম একটি স্পর্শকাতর বিষয় হয়ে উঠেছে, ২০১৭-এ বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার দেশজুড়ে গরু হত্যা বন্ধ করার ঘোষণা করলে বিষয়টি বিতর্কিত হয়ে উঠে। গরু-রক্ষায় বিশ্বাস করে বিজেপি শাসিত রাজ্যগুলি এবং গরুর মাংস খাওয়ার বিরোধিতা করে তারা। অন্যদিকে গরু-হত্যা নিষিদ্ধ করার বিষয়টিকে “অগণতান্ত্রিক” এবং “অসাংবিধানিক” বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে কয়েকটি রাজ্যে গোহত্যা এবং গরুর মাংস খাওয়া নিষিদ্ধ নয়, তারমধ্যে একটি পশ্চিমবঙ্গ।

Previous Post

শয়তানকে পাথর নিক্ষেপ করেছেন হাজিরা

Next Post

‘আনন্দের দুর্ভোগ’

Next Post

'আনন্দের দুর্ভোগ'

দমদমা সেতু বন্ধ থাকবে

১০ ঘণ্টা বন্ধ থাকবে রংপুরের দমদমা সেতু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT