চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গরুর মাংস বিক্রির দায়ে শুকরের মাংস খেতে বাধ্য হলেন মুসলিম বৃদ্ধ!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:25 অপরাহ্ন 09, এপ্রিল 2019
in আন্তর্জাতিক
A A
ভারত-আসাম-গরুর মাংস-শুকরের মাংস

গরুর মাংস বিক্রির ‘অপরাধে’ আসামে এক বৃদ্ধকে মারধর করে তাকে শুকরের মাংস খেতে বাধ্য করার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ অন্তত ৫ জনকে আটক করেছে বলেও ভারতীয় কয়েকটি গণমাধ্যম জানিয়েছে। অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ওই ভিডিওর যথার্থতা এনডিটিভি পরীক্ষা করে দেখতে পারেনি বলেও জানিয়েছে।

এনডিটিভি জানায়, আসামের বিশ্বনাথ জেলায় রোববার ৬৮ বছর বয়সী শওকত আলী নামের ভারতীয় নাগরিককে গরুর মাংস বিক্রি করার অভিযোগে আটকে মারধর করে এক দল লোক। শুধু তাই নয়, রাস্তার মাঝে কাদায় হাটু গেড়ে পড়ে থাকা শওকতকে বাঁচার জন্য প্রাণ ভিক্ষাও করতে হয়েছে। মারধরের পর স্থানীয়রা তাকে শুকরের মাংস খেতে বাধ্য করে।

ভিডিওটিতে দেখা যায়, কয়েকজন লোক শওকতকে ঘিরে ধরে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করছে। তারা জানতে চাইছে, শওকত কি বাংলাদেশ থেকে এসেছেন? গরুর মাংস বিক্রির লাইসেন্স কি তার আছে? এনআরসি’তে (ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেনস) তার নাম আছে কিনা তাও জানতে চেয়েছে ওই লোকজন।

অসুস্থ শওকত বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মোট দু’টি এফআইআর বা অভিযোগপত্রের ওপর ভিত্তি করে তদন্ত চলছে। তার একটি দায়ের করেছেন শওকতের ভাই।

নিজস্ব সূত্র থেকে এনডিটিভি জানায়, ওই ভিডিও থেকেই অভিযুক্তদের খোঁজা শুরু করেছে পুলিশ।

Tags: আসামশুকরের মাংস
Previous Post

হাজার কণ্ঠে কোটি বাঙালির বর্ষবরণ, চমক থাকছে বৈশাখের ভোরে

Next Post

অগ্নি সেনার বিদায়

Next Post

অগ্নি সেনার বিদায়

নতুন এক উদ্ভাবনে দ্রুত শনাক্ত করা যাবে ক্যান্সার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT