চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গরুর নাম শুনলেই চমকে ওঠা দুর্ভাগ্যজনক: মোদি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:14 অপরাহ্ন 11, সেপ্টেম্বর 2019
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, কিছু লোক আছে যারা ‘গরু’ এবং ‘ওম’ শব্দ শুনলেই চমকে ওঠেন। এটা দুঃখজনক।

তিনি বলেন, এসব শব্দ শুনলেই তাদের চুল খাড়া হয়ে ওঠে। তারা মনে করেন, দেশ ষোড়শ শতকে ফিরে গেছে। কেউ কি বলতে পারে প্রাণী ছাড়া পল্লী উন্নয়ন সম্ভব?

বুধবার উত্তর প্রদেশের মথুরায় জাতীয় পশু রোগ নিয়ন্ত্রণ (এনএডিপিসি) কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এদিন কৃষকদের জন্য অন্যান্য প্রকল্পেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

নরেন্দ্র মোদি বলেন, পরিবেশ ও প্রাণীকুল ভারতের অর্থনীতির জন্য সবসময়ই গুরুত্বপূর্ণ। পরিবেশ ও অর্থনৈতিক অগ্রগতির মধ্যে সমন্বয়েনর মধ্য দিয়েই আমরা নতুন ও শক্তিশালী ভারতের দিকে এগিয়ে যেতে পারি।

প্রধানমন্ত্রীর সঙ্গে এসময় মঞ্চে উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

সাড়ে ১২ হাজার কোটি রুপির এই প্রকল্পের শতভাগ অর্থায়ন করছে কেন্দ্রীয় সরকার। ২০২৪ সাল পর্যন্ত পাঁচ বছরে ৫০ কোটি পশুর পা ও মুখের রোগের চিকিৎসা দেয়া হবে এখান থেকে।

এর মধ্যে রয়েছে গরু, মহিষ, ভেড়া, ছাগল ও শুয়োর। এছাড়া গরুর ব্রুসেলোসিস অসুখের টিকাও দেওয়া হবে এখান থেকে।

Tags: গরুনরেন্দ্র মোদি
Previous Post

অস্ত্র-যৌন নিগ্রহের মামলায় ‘বার্সা’ খেলোয়াড়ের জেল

Next Post

হাসতে গিয়ে আর বন্ধ হলো না মুখ!

Next Post

হাসতে গিয়ে আর বন্ধ হলো না মুখ!

শ্রীলঙ্কা দলের উপর আবারও সন্ত্রাসী হামলার হুমকি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT