চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের দেহে করোনা শনাক্ত: আইইডিসিআর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:10 অপরাহ্ন 31, মার্চ 2020
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশে করোনা পরিস্থিতি নিয়ে আইইডিসিআর এর প্রেস ব্রিফিং।. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও দুইজনের দেহে কোভিড-১৯ এর উপস্থিতি শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ জনে।  ভাইরাসটি থেকে সুস্থ হয়েছেন আরও ৬ জন, ফলে সুস্থ হয়েছেন মোট ২৫ জন।

মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান।

ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, গত ২৪ ঘণ্টায় আরও ১৪০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যাদের নতুন করে নমুনা পরীক্ষা হয়েছে, তাদের মধ্যে দুইজন করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।  তারা দু’জনই পুরুষ। একজন সৌদি আরব থেকে দেশে এসেছিল, তার অবস্থা ভালো, তবে উনার ডায়াবেটিস রয়েছে।  আরেকজনের উচ্চ রক্তচাপসহ ডায়াবেটিস রয়েছে। তারা দুজনই শারীরিকভাবে সুস্থ রয়েছে, আমরা তাদের চিকিৎসা দিচ্ছি।

তিনি বলেন, আক্রান্তদের মধ্যে আরও ৬জন সুস্থ হয়েছেন। তাদের মধ্যে আর কোভিড-১৯ নেই। তাদের মধ্যে চারজন পুরুষ ও দুজন মহিলা। ফলে মোট সুস্থ হয়েছেন ২৫ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে গেছেন আরও ১৩ জন। ফলে মোট আইসোলেশনে ৭৫ জন। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৫ জনের।

এরআগে ডা. ফ্লোরা ব্রিফিংয়ের শুরুতে বিশ্ব পরিস্থিতি তুলে ধরে করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে ঘরে থাকাসহ প্রয়োজনীয় করণীয় জানান।

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বের ১৯৯টি দেশ ও অঞ্চলে এখন পর্যন্ত ৭ লাখ ৮৫ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন প্রায় ৩৭ হাজার ৮২০ জন। তবে আশার সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১ লাখ ৬৫ হাজারের বেশি মানুষ।

Tags: আইইডিসিআরকরোনাভাইরাস
Previous Post

৫০০ অসচ্ছল পরিবারকে ৬ দিনের খাবার দিচ্ছেন সাইমন

Next Post

দেশের এই দুঃসময়ে দুর্নীতি করলে কেউ ছাড় পাবেনা: প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী দেশের দুর্নীতির বিরুদ্ধে কঠোর বার্তা দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের এই দুঃসময়ে দুর্নীতি করলে কেউ ছাড় পাবেনা: প্রধানমন্ত্রী

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের চিকিৎসক পুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT