চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গত বছরের চেয়ে বাড়িয়ে চামড়ার নতুন দাম নির্ধারণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:17 অপরাহ্ন 15, জুলাই 2021
in - সেমি লিড, অর্থনীতি
A A
কোরবানির পশুর কাঁচা চামড়া সংগ্রহের দৃশ্য, বড় চামড়া দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কোরবানির পশুর কাঁচা চামড়ার ন্যাজ্য মূল্য নিশ্চিত করতে গত বছরের চেয়ে কিছুটা বাড়িয়ে চামড়ার নতুন দর নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

এবার গত বছরের চেয়ে গরুর লবনযুক্ত কাঁচা চামড়ার প্রতি বর্গফুট ৫ টাকা এবং খাসির প্রতি বর্গফুট চামড়ার দাম ২ টাকা বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত চামড়ার দাম নির্ধারণ নিয়ে এক বৈঠকে এই দর নির্ধারণ করা হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, এ বছর ঢাকার জন্য লবণযুক্ত কাঁচা চামড়ার দাম গরুর প্রতি বর্গফুট ৪০ থেকে ৪৫ টাকা এবং ঢাকার বাইরে ৩৩ থেকে ৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া প্রতি বর্গফুট খাসির চামড়া ১৫ থেকে ১৭ টাকা, বকরির চামড়া ১২ থেকে ১৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

গত বছর ঢাকায় জন্য লবণযুক্ত কাঁচা চামড়ার দাম গরুর ক্ষেত্রে ছিল প্রতি বর্গফুট ৩৫ থেকে ৪০ টাকা। আর ঢাকার বাইরে ছিল ২৮ থেকে ৩২ টাকা।

এছাড়া খাসির চামড়ার প্রতি বর্গফুটের দাম ছিল ১৩ থেকে ১৫ টাকা। আর বকরির চামড়ার বর্গফুট প্রতি দাম ছিল ১০ থেকে ১২ টাকা।

বৈঠকের শুরুতে বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ ২০১৭ সালের দাম অনুযায়ী, এ বছর ঢাকার জন্য লবণযুক্ত কাঁচা চামড়ার দাম গরুর প্রতি বর্গফুট ৫০ থেকে ৫৫ টাকা এবং ঢাকার বাইরে ৪০ থেকে ৪৫ টাকা নির্ধারণ করার প্রস্তাব করেন। এ ছাড়া প্রতি বর্গফুট খাসির চামড়া ২০ থেকে ২২ টাকা, বকরির চামড়া ১৫ থেকে ১৭ টাকার প্রস্তাব করেন।

কিন্তু এই দাম নিয়ে দ্বিমত প্রকাশ করেন বৈঠকে উপস্থিত থাকা চামড়ামালিকেরা। তাঁরা গত বছরে যে দাম নির্ধারণ করা হয়েছিল, তার চেয়ে ৫ টাকা দাম বাড়ানোর দাবি করেন।

এরপর ব্যবসায়ীদের দাবির মুখে গত বছরের চেয়ে গরুর চামড়ার দাম প্রতি বর্গফুট ৫ টাকা বাড়িয়ে ও খাসির চামড়ার দাম ২ টাকা বাড়িয়ে নতুন দাম ঘোষণা করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেন, চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করার জন্য এই দাম নির্ধারণ করা হয়েছে। আশাকরি চামড়াশিল্পের মালিকরা এটা মেনে নিবেন। ওয়েট ব্লু রপ্তানিতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি না। দেশে দাম কম পাওয়ার কারণে রপ্তানির অনুমতি দেয়া হয়েছিল।

তবে চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত হলে ভবিষ্যতে রপ্তানি করার অনুমতি দেয়া হবে না।

সভায় শিল্প সচিব জাকিয়া সুলতানা, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সভাপতি শাহীন আহমেদসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

Tags: কাঁচা চামড়াকোরবানির পশুচামড়ার দামবাণিজ্য মন্ত্রী
Previous Post

বিজন-আরিফদের সাথে যুক্ত হলেন অনুরাগ কাশ্যপ

Next Post

এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ঈদের পরে

Next Post
ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপিত জাতীয় বিশ্ববিদ্যালয় ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ঈদের পরে

ক্রিকেট স্টেডিয়ামে দর্শকদের সাথে ক্রিকেট প্রেমীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংল্যান্ডে ছুটির সময়ে করোনা আক্রান্ত পান্ট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT