চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণিত-ইংরেজি-বিজ্ঞানে মানসম্পন্ন শিক্ষক কত শতাংশ

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
9:19 অপরাহ্ন 04, মে 2017
in সম্পাদকীয়
A A
এসএসসি-মেয়েরা এগিয়ে

ফাইল ছবি

এসএসসি পরীক্ষার ফল তুলনামূলকভাবে খারাপ হয়েছে যদিও গত বছরের চেয়ে এবার ১ লাখ ৩৫ হাজার বেশি শিক্ষার্থী অংশ নিয়েছিল। দেশে এবার পরীক্ষায় পাশের হার ৮০.৩৫ শতাংশ। জিপিএ ফাইভ পেয়েছে ১ লাখ ৪ হাজার ৭৬১ শিক্ষার্থী। সংখ্যার বিচারের পাশের হার ও জিপিএ ফাইভ পাওয়া শিক্ষার্থী কমেছে। এছাড়া সারাদেশে সর্বমোট ৯৩টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি। গতবছর শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৫৩টি, সে হিসেবে শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা ৪০টি বেড়েছে। একইসঙ্গে শতভাগ পাশ শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ২ হাজার ৪৬৮টি কমেছে। এছাড়া গণিত ও ইংরেজি বিষয়ে ফলাফল খারাপ করার ধারাবাহিকতা এবারের ফলাফলেও দেখা গেছে। কুমিল্লা শিক্ষাবোর্ডসহ বিভিন্ন শিক্ষাবোর্ডে ফলাফল খারাপ হবার এটি অন্যতম প্রধান কারণ। গতবছর এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে রাজনৈতিক অস্থিরতাসহ অন্যকোনো প্রতিকূলতা ছিল না, কাজেই ওই অবস্থার মধ্যে অনুষ্ঠিত হওয়া পরীক্ষায় এই ফলাফলকে শিক্ষার গুণগত মানে বিপর্যয় বলা যেতে পারে বলে আমরা মনে করি। এছাড়া পরীক্ষা চলাকালীন সময়ে প্রশ্নপত্র ফাঁসসহ সারাদেশে নানান অনিয়মের কথা বিভিন্ন সময়ে উঠে এসেছে বিভিন্ন গণমাধ্যমে। গণিত ও ইংরেজিতে ফল বিপর্যয়ে কারণ হিসেবে মানসম্পন্ন শিক্ষকের অভাবের কথা বলা হচ্ছে, বিশেষ করে গ্রামের স্কুলগুলোতে। গণিত, ইংরেজি ও বিজ্ঞানসহ নানা বিষয়ে শিক্ষার্থীদের কার্যকরভাবে সাহায্য করতে ব্যর্থ হচ্ছেন গ্রামের অনেক শিক্ষক। তবে শিক্ষকদের একতরফা দোষারোপ না করে তাদের সীমাবদ্ধতার বিষয়গুলো খেয়াল করে ও শিক্ষকতায় প্রতিভাবান-যোগ্যদের নিয়োগ দিয়ে এ ব্যবস্থা থেকে মুক্তি মিলতে পারে বলে আমাদের ধারণা। শিক্ষামন্ত্রীর বক্তব্য অনুসারে, এ বছর খাতা দেখার ধরনেও কিছুটা পরিবর্তন আনা হয়েছে, সেই পরিবর্তিত ধারার সঙ্গে শিক্ষার্থীদের পাঠদানের ধরন ও শিক্ষকদের আরও প্রশিক্ষণ প্রয়োজন হতে পারে।সারাদেশের স্কুলগুলোতে শিক্ষকরা কতোটা মানসম্পন্ন শিক্ষা প্রদান করে থাকেন, তা খতিয়ে দেখে শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। যে শিক্ষা জাতির মেরুদণ্ড, সেই শিক্ষা বিষয়ক শিক্ষা মন্ত্রণালয়ের পাহাড়সম নানা সমস্যা সরকারকেই যোগ্য হাতে নিয়ন্ত্রণ করতে হবে।

Previous Post

নারায়ণগঞ্জের ৪ আ. লীগ সমর্থককে হত্যা মামলার রায় ১৭ মে

Next Post

প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচনী শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ

Next Post
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে প্যানেল প্রার্থীরা

প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচনী শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ

মোস্তাফিজ, সাকিবের আইপিএল যাত্রার লাভ-ক্ষতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT