হংকং-এ অনুষ্ঠিত আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে এম সি কলেজের কৃতি শিক্ষার্থী আসিফ-ই-এলাহী ব্রোঞ্জ পদক অর্জন করায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের (এনইউ) উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ অভিনন্দন জানিয়েছেন।
নিজ পরিবার, স্বীয় শিক্ষা প্রতিষ্ঠান এম সি কলেজ তথা জাতীয় বিশ্ববিদ্যালয় পরিবার, কলেজ অধ্যক্ষ এবং সর্বোপরি দেশের জন্য সম্মান বয়ে আনায় তাকে এ অভিনন্দন জানানো হয়।









