চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণিতকে ভালোবেসে হাজারো ক্ষুদে শিক্ষার্থীর মিলনমেলা

সোহেল তালুকদার by সোহেল তালুকদার
4:07 অপরাহ্ন 07, এপ্রিল 2017
in শিক্ষা
A A

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় এক হাজের অধিক ক্ষুদে শিক্ষার্থীর মেলা অনুষ্ঠিত হয়েছে ভূঞাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। শুক্রবার দিনব্যাপী এ আয়োজনে তিনটি ক্যাটাগরিতে এ গণিত উৎসব অনুষ্ঠিত হয়।

গণিত ভীতি দূর এবং বিজ্ঞান ও গণিতকে জনপ্রিয় করতেই এই আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা।

সকাল ১০টা থেকে সোয়া ১১টা পর্যন্ত গণিতের বিভিন্ন বিষয় নিয়ে লিখিত পরীক্ষার মধ্যে দিয়ে দিনব্যাপী চলে বিজ্ঞান ও গণিতের খুঁটিনাটি বিষয় নিয়ে সেমিনার।

লাইসিয়াম গণিত ও বিজ্ঞান সংঘের প্রতিষ্ঠাতা আব্দুস ছাত্তার খান বলেন, ক্ষুদে শিক্ষার্থীরা যাতে আনন্দের সাথে গণিত ও বিজ্ঞানকে গ্রহণ করতে পারে এ লক্ষ্যকে সামনে রেখেই আমরা প্রতিবছর গণিত উৎসবের আয়োজন করে থাকি।

ভূঞাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে লাইসিয়াম গণিত ও বিজ্ঞান সংঘ এ গণিত উৎসবের আয়োজন করে। প্রাইমারী ক্যাটাগরিতে ৩০৫জন, জুনিয়র ক্যাটাগরিতে ২৩২জন ও সেকেন্ডারি ক্যাটাগরিতে ১৭৮জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

সেমিনারে বিভিন্ন প্রশ্নত্তোরসহ বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বিশিষ্ট বিজ্ঞান বিষয়ক লেখক আব্দুল গাফফার রনি, সিরাজুম মনির শ্রাবন, ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী মেহেদী হাসান মিঠু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনালজি বিভাগের শিক্ষার্থী জুলিয়াস সিজার তালুকদার প্রমুখ।পরে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূঞাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহীউদ্দিন। প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও পৌর মেয়র মাসুদুল হক মাসুদ।

পরীক্ষায় অংশগ্রহনকারী ৭১৫ জন ক্ষুদে গণিতবিদের মধ্যে ৪৫জনকে পুরস্কৃত করা হয়। এছাড়াও সর্বোচ্চ পুরস্কারপ্রাপ্ত তিন শিক্ষা প্রতিষ্ঠানকেও পুরস্কৃত করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন মুক্তিযুদ্ধের গবেষক শফি উদ্দিন তালুকদার।

 

Previous Post

‘সত্তা’ ৪৮টি ও ‘হরিপদ ব্যান্ডওয়ালা’ ৭৯টি প্রেক্ষাগৃহে

Next Post

বিদ্যার ইগোতে আমিরের আঘাত

Next Post

বিদ্যার ইগোতে আমিরের আঘাত

বাংলাদেশের জন্য তিস্তা কেন গুরুত্বপূর্ণ?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT