চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণহত্যা মামলা পরিচালনায় ওআইসির সহায়তা চায় বাংলাদেশ

এম ওয়াই আলাউদ্দীন by এম ওয়াই আলাউদ্দীন
9:23 পূর্বাহ্ন 01, অক্টোবর 2020
in প্রবাস সংবাদ
A A
বাংলাদেশের প্রতিনিধি ও ওআইসির কর্মকর্তার মধ্যে চুক্তি স্বাক্ষর. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমার সেনাবাহিনী কর্তৃক রোহিঙ্গাদের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে দায়ের করা মামলা পরিচালনার জন্য অর্গানাইজেশন অফ ইসলামী সম্মেলন সংস্থা (ওআইসি) ও এর সদস্য দেশগুলোর কাছে তহবিল গঠনে সহায়তা চাইলেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ওআইসিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)।  

সৌদি আরবের রাজধানী রিয়াদে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের জন্য জবাবদিহিতা সম্পর্কিত ওআইসির এ্যাডহক মন্ত্রিসভা কমিটি আজ এক পরামর্শমূলক সভায় রাষ্ট্রদূত এ আহবান জানান।

এতে ওআইসির সদস্য ভুক্ত বাংলাদেশ, তুরস্ক, গাম্বিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, নাইজেরিয়া, সুদান, ও জিবুতির স্থায়ী প্রতিনিধিগন ছাড়াও সংস্থাটির মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

ওআইসিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারী প্রথমেই মানবাধিকার লঙ্ঘনে মিয়ানমারকে জবাবদিহিতার আওতায় আনার লক্ষ্যে ওআইসির এডহক কমিটি এই আয়োজন করার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ওআইসিকে ধন্যবাদ জানান। এছাড়া ওআইসির মহাসচিবকে আইসিজে মামলায় রোহিঙ্গাদের সহায়তা প্রদানের জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী রোহিঙ্গাদের দুর্দশা লাঘবে সকলের সহায়তা কামনা করে বাংলাদেশের শত সীমাবদ্ধতা সত্ত্বেও বিপুল সংখ্যক রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। অনির্দিষ্টকালের জন্য রোহিঙ্গাদের এ সমস্যা চলতে পারেনা এবং গণহত্যার দায়ে দোষীরা শাস্তি এড়াতে পারেনা বলে তিনি মন্তব্য করেন।

সভায় ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) এর মহাসচিব ড. ইউসুফ আল ওথাইমিন বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান রোহিঙ্গাদের দুঃসময়ে আশ্রয় দিয়ে তাদের পাশে থাকার জন্য। রোহিঙ্গাদের দুর্দশা বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে সংবেদনশীল করতে ওআইসির গৃহীত পদক্ষেপগুলি পর্যালোচনা করেন যা রোহিঙ্গাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের প্রেক্ষিতে ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করবে বিশেষতঃ মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে দায়ের করা মামলার কাঠামোর মধ্যে। তিনি রোহিঙ্গা শরনার্থীদের নিরাপদ প্রত্যাবসনের জন্য অগ্রণী ভূমিকা পালন করার জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করেন।

মহাসচিব ড. ইউসুফ আল ওথাইমিন আইসিজে তে মামলা পরিচালনা করার ব্যায়ভার বহন করার জন্য যারা ইতিমধ্যে তহবিলে আর্থিক সহায়তা প্রদান করেছেন সংস্থার পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানান। তিনি অন্যান্য সদস্য দেশগুলোকে মানবাধিকার রক্ষায় এই মামলায় সহায়তা প্রদান সহ আন্তর্জাতিকভাবে দ্বিপাক্ষিক বহুপাক্ষিক যোগাযোগের মাধ্যমে ভূমিকা পালন করা আহ্বান জানান। সভায় অংশগ্রহণকারীরা মামলার অগ্রগতি সম্পর্কে আলোচনা করেন এবং সমর্থনের বিষয়ে একমত প্রকাশ করেন।

Tags: ওআইসিতুরস্কনাইজেরিয়ামালয়েশিয়ামিয়ানমার সেনাবাহিনীরিয়াদরোহিঙ্গা গণহত্যা
Previous Post

করোনাভাইরাস নিয়ে ‘সঙ্কটময় মুহূর্তে’ যুক্তরাজ্য: বরিস জনসন

Next Post

কুয়েতের আমিরের মৃত্যুতে বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক

Next Post
কুয়েতের আমিরের মৃত্যুতে বাংলাদেশের শোক প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

কুয়েতের আমিরের মৃত্যুতে বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক

প্রধানমন্ত্রীর সাথে এক শিশুর ছবি, স্কুলে আনা নেওয়ার কাজ. Channel i News - চ্যানেল আই নিউজ

ছেলেমেয়েদের স্কুলে আনা নেওয়ার কাজ করে মজুরি পেতাম: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT