চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘গণহত্যা অস্বীকার করা মতপ্রকাশের স্বাধীনতা নয়’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:54 অপরাহ্ন 23, জুলাই 2018
in তথ্যপ্রযুক্তি
A A

বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মতপ্রকাশের স্বাধীনতার নামে অনেক সময় বিভিন্ন দেশে ঘটা গণহত্যা অস্বীকার করা এবং হত্যাকারীদের সমর্থনে নানা পোস্ট চোখে পড়ে। কিন্তু এখন থেকে জার্মানিতে এসব চলবে না।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে দেশে ইহুদিদের পাইকারীভাবে হত্যা করা হয়েছিলো সেই দেশে ফেসবুকে এই হত্যাকাণ্ড নিয়ে কোন সন্দেহ প্রকাশ করা মন্তব্য, হত্যাকাণ্ড ও হত্যাকারীদের পক্ষে কোন পোস্ট বন্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে জার্মানি।

গণহত্যা অস্বীকার করা বন্ধে জার্মানির হলোকাস্ট ডিনায়াল আইন বা গণহত্যা অস্বীকার আইনের প্রতি ফেসবুককে শ্রদ্ধাশীল থাকতে বলেছে দেশটির আইন ও বিচার মন্ত্রণালয়।

সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী কাতারিনা বার্লি ফেসবুককে সতর্ক করে বলেন: ফেসবুকে ইহুদি বিরোধী প্রচারণা কাম্য নয়। তাদের প্রতি কোনরকম আক্রমণ এবং হলোকাস্ট অস্বীকার মেনে নেয়া যায় না।

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী টুইটারে লিখেছেন: গণহত্যা অস্বীকারকারীদের পক্ষে কথা বলা কারও উচিৎ নয়।

গণহত্যা অস্বীকার করার প্রবণতা বন্ধে ফেসবুকসহ অন্যান্য সামাজিক মাধ্যমকে জুলাইয়ের মধ্যে ব্যবস্থা নিয়ে জার্মানিকে জানাতে বলা হয়েছে।

ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ধর্মত্যাগের আগে নিজেও একজন ইহুদি ছিলেন। অথচ সম্প্রতি এক সাক্ষাতকারে জাকারবার্গ দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঘটা ইহুদি হত্যাকাণ্ড অস্বীকার করার বিষয়টিকে মতপ্রকাশের স্বাধীনতা হিসেবে দেখেন বলে জানান।

এরপরই জাকারবার্গ এবং কোন দেশের মর্মস্পর্শী বিষয় অগ্রাহ্য করা ফেসবুকের ব্যবসায়ী চিন্তার তীব্র সমালোচনা শুরু হয় জার্মানির সচেতন মহলে।

Tags: ফেসবুক
Previous Post

কুষ্টিয়ার ঘটনায় জড়িতদের খুঁজে বের করা হবে: কাদের

Next Post

বিশেষ ক্ষমতা আইনের বিলুপ্ত ১৬ ধারায় মামলা না করতে নির্দেশ

Next Post

বিশেষ ক্ষমতা আইনের বিলুপ্ত ১৬ ধারায় মামলা না করতে নির্দেশ

ফুটবলারের ‘হাতে’ ফুটবলার খুন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT