চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘গণহত্যার দায় এড়াতেই তুরস্ক বাংলাদেশের যুদ্ধাপরাধীদের পক্ষে’

মাহবুব মোর্শেদ by মাহবুব মোর্শেদ
6:42 অপরাহ্ন 26, জুন 2016
in বাংলাদেশ
A A

আর্মেনিয়া-গ্রীসের গণহত্যার দায় এড়াতেই তরস্ক যুদ্ধাপরাধী জামায়াতের পক্ষে অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি লেখক ও সাংবাদিক শাহরিয়ার কবির।

শহীদ জননী জাহানারা ইমামের ২২তম মৃত্যুবার্ষিকীতে রাজধানীর ডব্লুভিএ মিলনায়তনে আয়োজিত এক স্মরণসভায় এ কথা বলেন।

সম্প্রতি বাংলাদেশে যুদ্ধাপরাধীদের ফাঁসি এবং এ ইস্যুকে কেন্দ্র করে তুরস্কের অবস্থানের সমালোচনা করে শাহরিয়ার কবির বলেন: মোল্লাতন্ত্রে বিশ্বাসী এরদোয়ানের বিচারের জন্য সে দেশের বুদ্ধিজীবীরা অচিরেই গণআদালাত বসানো চিন্তা ভাবনা করছে । সিরিয়ায় গণহত্যা চালানোর জন্য তাকে দায়ী করা হচ্ছে। আজ সে তার জাত ভাই জামায়াতকে বাঁচাতে কোমড়ে কাপড় বেঁধে নেমেছে।

তুরস্ক থেকেত শুরু করে মধ্যপ্রাচ্য এবং ভারতীয় উপমহাদেশে একমাত্র বাংলাদেশেই ধর্মনিরপেক্ষ সরকার ক্ষমতায় রয়েছে। তাই শেখ হাসিনার সরকারকে এখনই সতর্ক হতে হবে। সামনে আরও চক্রান্ত অপেক্ষা করছে।

মিসরে মুরসি সরকারের পতনের উদাহরণ টেনে এনে এদেশে জামায়াতের রাজনীতি নিষিদ্ধের দাবি করে তিনি বলেন, মিশরের ২৫ শতাংশের ওপর মানুষ মুসলিম ব্রাদারহুড অর্থাৎ মৌলবাদতন্ত্রে বিশ্বাসী সেখানে বাংলাদেশে জামায়াতের সমর্থন ৫ শতাংশের ওপর নয়। সিসি সরকার যদি মুসলিম ব্রাদার হুড নিষিদ্ধ করতে পারে, তাহলে আমরা কেনো জামায়াতকে নিষিদ্ধ করতে পারছি না।

তবে এখনও আশার আলো দেখছেন বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর সভাপতি অধ্যাপক মুনতাসির মামুন। তিনি বলেন, সব বাতি এখনও নিভে যায়নি। এই বাতিগুলো এক হলে আবারও কিছু করা সম্ভব। সাংস্কৃতিক পরিমন্ডলে আমাদের তরুণ প্রজন্মের অংশগ্রহণ আরও বাড়ানোর তাগিদ দেন তিনি।

আলোচনা সভা শেষে দুই ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে জাহানারা ইমাম স্মৃতি পদক প্রদান করা হয়। এবারের পদক প্রাপ্তরা হলেন: সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক ও মুক্তিযুদ্ধ গবেষক মফিদুল হক। প্রতিষ্ঠান হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয় জাহানারা ইমাম স্মৃতিপদক লাভ করে।

Tags: জাহানারা ইমাম
Previous Post

গ্রাহকদের থ্রিজি সেবা দিতে আরো আন্তরিক হন: তারানা

Next Post

রাষ্ট্রপতিকে ডেনিশ রাষ্ট্রদূতের ধন্যবাদ

Next Post

রাষ্ট্রপতিকে ডেনিশ রাষ্ট্রদূতের ধন্যবাদ

পরলোকে অধ্যাপক প্রদীপ কুমার বিশ্বাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT