চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘গণহত্যার দায়ে মিয়ানমার সরকারের বিচার হওয়া উচিত’

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
3:18 অপরাহ্ন 11, সেপ্টেম্বর 2017
in বাংলাদেশ
A A
জাতীয় মানবাধিকার কমিশনের রোহিঙ্গা সংকট নিয়ে প্রেস কনফারেন্স. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেছেন, মিয়ানমার রোহিঙ্গাদের উপর গণহত্যা চালাচ্ছে। গণহত্যা চালানোর দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মিয়ানমার সরকারের বিচার হওয়া উচিত।

সোমবার সকাল সাড়ে ১০টায় কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন। এর আগে রোববার তিনি উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে রোহিঙ্গাদের সাথে বলেন।

প্রেস ব্রিফিংয়ে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান আরো বলেন, মিয়ারমার সরকার নির্বিচারে রোহিঙ্গাদের হত্যা করছে। ঘুমন্ত মানুষের উপর নির্যাতন চালাচ্ছে। নারীদের তুলে নিয়ে ধর্ষণ করেছে। বাড়ি অগ্নিসংযোগ করে লুটপাট চালাচ্ছে এই বর্বরতা সভ্য ইতিহাসে ব্যতিক্রম। পৃথিবীর কোনো দেশ, জাতি তা দেখেনি।

তিনি বলেন, আমরা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে অনেক রোহিঙ্গার সাথে কথা বলেছি। তারা যেভাবে নির্যাতনের বর্ণনা দিয়েছেন তা অত্যন্ত ভয়াবহ। তাদের কথা থেকে অনুমান করে মিয়ানমারের এই নির্যাতনকে গণহত্যার শামিল বলে অভিহিত করছি।

কাজী রিয়াজুল হক বলেন, মিয়ানমারের এই নির্যাতনের কথা জাতিসংঘ, ইইউ, আরবলীগসহ আন্তর্জাতিক মহলে তুলে ধরেছে বাংলাদেশ। তাদেরকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে চিঠিও দেয়া হয়েছে। এতে বিশ্ব বিবেক নাড়া দিয়েছে। তাই আন্তর্জাতিক মহল থেকে মিয়নমারের উপর চাপ প্রয়োগ হচ্ছে। তারপরও তারা নির্যাতন চালাচ্ছে। তাই বাংলাদেশ সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাওয়ার চিন্তা করছে।

তিনি আরো বলেন, নতুনভাবে তিন লাখ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। সব মিলে এখন পর্যন্ত ৭/৮ লাখ রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে। আসার অপেক্ষায় আরো অনেক রোহিঙ্গা। নতুন আসা রোহিঙ্গাদের বাংলাদেশ সরকার, বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ মানবিক সহযোগিতা করছে।

রোহিঙ্গারা বাংলাদেশের বোঝা উল্লেখ করে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, বাংলাদেশ জনসংখ্যা বহুল। তার উপর ৭/৮ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। এটা আমাদের জন্য সমস্যা হচ্ছে। জীবন বাঁচানো হচ্ছে সবচেয়ে বড় মানবাধিকার। বাংলাদেশ সরকার তাই রোহিঙ্গাদের ঠাঁট দিয়েছে।’

তিনি বলেন, মিয়নমার সরকারকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে। তারা না নিলে জাতিসংঘ, ওআইসি ও আসিয়ান এগিয়ে আসুক। তাদেরকে রোহিঙ্গাদের নিতে হবে। মিয়ানমার আসিয়ানের সদস্য। আসিয়ান চাপ প্রয়োগ করলে মিয়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাধ্য হবে। এতে আসিয়ানের সদস্য ভারত ও চীন বড় ভূমিকা রাখতে পারে।

মিয়নমার উন্নত দেশ উল্লেখ করে কাজী রিয়াজুল হক বলেন, মিয়নমার অনেক উন্নত দেশ। তাদের উন্নতি আরো বৃদ্ধি পাচ্ছে। তাই বিশ্বের বিভিন্ন দেশ মায়নামারে বিনিয়োগ করছে। মিয়নমার রাখাইন রাজ্যকে বিশেষ অঞ্চল হিসেবে বিদেশীদের দিতে চাচ্ছে। তাই রোহিঙ্গাদের নিধন করে রাখাইন রাজ্য খালি করার চেষ্টা। এর মধ্যে রোহিঙ্গা নির্যাতন নিয়ে গঠিত কফি আনান কমিশন গত ২৪ আগষ্ট তাদের প্রতিবেদন মিয়ানমার সরকারের হাতে তোলে দেয়। প্রতিবেদনটি রোহিঙ্গাদের পক্ষে হয়েছে। তাই রোহিঙ্গাদের তাড়াতে পরিকল্পিতভাবে রোহিঙ্গা নিধন করা হচ্ছে বলে দাবি করেন কাজী রিয়াজুল হক।

“রাখাইন রাজ্যে রোহিঙ্গা জঙ্গি গোষ্ঠী গড়ে উঠার কারণ হচ্ছে নির্যাতন। শিক্ষা, চিকিৎসাসহ তাদের সব ধরণের অধিকার কেড়ে নিয়েছে মিয়নমার সরকার। তাই দীর্ঘদিনের নির্যাতন সহ্য করতে না পেরে রোহিঙ্গারা প্রতিরোধ গড়তে বিভিন্ন গোষ্ঠী গড়ে তুলেছে।” এমন অভিমত জাতীয় মিনবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হকের।

প্রেস ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নুরুন্নাহার ওসমান ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক আনোয়ারুল নাসের। এতে বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Tags: রোহিঙ্গা
Previous Post

ব্রাহ্মণবাড়িয়ায় তূর্ণা নিশীথা এক্সপ্রেস লাইনচ্যুত

Next Post

তৈরি পোশাকশিল্পের নতুন বাজার জর্জিয়া

Next Post
তিনজন ব্যবসায়ী ও কর্মকর্তার আলোচনা সভা, বাংলাদেশে তৈরি পোশাক শিল্পের নতুন বাজারে. Channel i News - চ্যানেল আই নিউজ

তৈরি পোশাকশিল্পের নতুন বাজার জর্জিয়া

বাংলাদেশ ক্রিকেটার উইকেট উদযাপন করছে, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রোটিয়া সিরিজের প্রথম টেস্টে বিশ্রামে সাকিব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT