চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি সময়ের দাবি: শেখ পরশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:47 অপরাহ্ন 26, মার্চ 2022
in রাজনীতি
A A
শেখ পরশ গণহত্যার স্বীকৃতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, ‘মহান স্বাধীনতা দিবস আমাদের গর্বের দিন। এর আগের দিন ২৫ মার্চ পালিত হয় গণহত্যা দিবস। দিবসটি এখনো আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বীকৃত নয়। এ দিবসের স্বীকৃতি এখন সময়ের দাবি। আমরা চাই, দ্রুতই আমাদের এ দাবি পূরণ হবে।’

শনিবার সকাল সাড়ে আটটার দিকে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এছাড়াও ধানমণ্ডি-৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ও গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধি সৌধে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে যুবলীগ।

শেখ ফজলে শামস পরশ আরও বলেন, বর্তমান সরকারের কাছে জাতির বিভিন্ন দাবির মধ্যে অন্যতম ছিল যুদ্ধাপরাধীদের বিচার। এটি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সম্পন্ন হচ্ছে। যুদ্ধাপরাধীদের এ বিচার চলমান থাকবে, ধাপে ধাপে সব যুদ্ধাপরাধীর বিচার হবে।

তরুণ প্রজন্মের উদ্দেশে যুবলীগের চেয়ারম্যান বলেন, ‘শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে দেশকে ভালোবাসবে নতুন প্রজন্ম। ২৫ মার্চ গ্রেপ্তার হওয়ার আগে এক গোপন বার্তায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, যার ফলে ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা বিজয় আনতে পেরেছিলাম। সেই মর্ম বুকে ধারণ করে আমাদের আজকের প্রজন্ম মুক্তিযুদ্ধের এ ইতিহাস চর্চা করবে, বাংলার সংস্কৃতি, শিল্প-সাহিত্যের উন্মেষ ঘটাবে এবং আমাদের বাঙালি জাতি হিসেবে যে ঐতিহ্য সামনের দিকে একটা প্রগতিশীল বাংলাদেশ গড়বে।’ তিনি আরও বলেন, এর মধ্য দিয়েই শেখ হাসিনার নেতৃত্বে একটি সুখী, সমৃদ্ধশালী, উন্নত বাংলাদেশের যে স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন, জাতির সেই আশা পূর্ণ হবে।

 

Tags: ২৫ মার্চমহান স্বাধীনতা দিবসযুবলীগ
Previous Post

অস্কার ২০২২: কবে, কখন, কোথায়?

Next Post

দেশে ফিরল লাল-সবুজের মেয়েরা

Next Post
বাংলাদেশের ফুটবল দল বিমানবন্দরে স্বাগত জানানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে ফিরল লাল-সবুজের মেয়েরা

শিক্ষকদের মধ্যে ধস্তাধস্তি, বেশিরভাগ মুখ masks পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইবিতে আওয়ামীপন্থী শিক্ষকদের ধস্তাধস্তি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT