চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণশুনানিতে কুমিল্লা টাউন হলের জায়গায় নতুন কমপ্লেক্স ভবন নির্মাণে মত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:52 অপরাহ্ন 20, ডিসেম্বর 2020
in কুমিল্লা, জনপদ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লা বীরচন্দ্র গণ পাঠাগার ও মিলনায়তন (কুমিল্লা টাউন হল) ভবন আধুনিকায়নের পক্ষেই মত দিয়েছে নগরবাসী।  জরাজীর্ণ কুমিল্লা টাউন হলের স্থানে নতুন কমপ্লেক্স ভবন নির্মাণের পক্ষে তারা।

কুমিল্লা বীরচন্দ্র গণ পাঠাগার ও মিলনায়তন ভবন পুরাকীর্তি হবে কী না এ বিষয়ে শনিবার টাউন হলের মুক্ত মঞ্চে গণশুনানি অনুষ্ঠিত হয়।

গণশুনানিতে অংশ নিতে সকাল থেকেই কুমিল্লার বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও পেশাজীবী প্রতিষ্ঠান ব্যানার ফেস্টুন নিয়ে নগরীর শতাধিক পয়েন্টে অবস্থান নেয়। পুরাকীর্তিতে না দিয়ে কুমিল্লা টাউন হলের জরাজীর্ণ ভবনের স্থানে নতুন টাউন হল কমপ্লেক্স ভবন নির্মাণের দাবি জানিয়ে তারা মানববন্ধন করে।

গণশুনানির বিষয় তুলে ধরে শুরুতে বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় গঠিত বিশেষজ্ঞ কমিটির আহবায়ক সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুল মান্নান ইলিয়াস। তার বক্তব্য শেষে গণশুনানিতে উন্মুক্ত মতামত প্রদান করে কুমিল্লার সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, পেশাজীবী প্রতিষ্ঠান ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং সাধারণ নাগরিকবৃন্দ। গণশুনানিতে শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠান অংশ নিয়ে মতামত প্রদান করেন।

গণশুননানিতে বক্তারা বলেন, কুমিল্লা টাউন হল চালু রেখেই শুধু এর ঐতিহ্য রক্ষা করা সম্ভব। জরাজীর্ণ ভবন ধ্বংসাবশেষে পরিণত হলে কয়েক বছরের মধ্যেই তা বিস্মৃতির অতলে হারিয়ে যাবে। তাই কুমিল্লা বীরচন্দ্র গণ পাঠাগার ও মিলনায়তনের নাম ও অবয়ব ঠিক রেখে আধুনিক সুবিধা সম্বলিত ভবন নির্মাণ করে এটিকে সচল রাখা প্রয়োজন, পুরাকীর্তিতে দিলে তা কুমিল্লার মানুষ কখনোই মেনে নেবে না।

তারা বলেন, কুমিল্লা একটি প্রাচীন জেলা, ক্রীড়া, শিল্প, সংস্কৃতি ও শিক্ষায় কুমিল্লা জেলা ঐতিহ্য বহন করে চলছে। সময়ের চাহিদা অনুযায়ি বর্তমান টাউন হল ভবনটি এখন কুমিল্লাবাসীর চাহিদা পুরণ করতে পারছে না। বর্তমান ভবনটি জারাজীর্ণ ও ব্যবহার অনুপযোগী। গণশুনানিতে অংশ নেয়া প্রায় সকলেই বর্তমান টাউন হলের স্থানে নতুন কমপ্লেক্স ভবন নির্মাণের জন্য দাবি করেন।

কুমিল্লাবক্তারা বলেন, মোমবাতির আলোয় অনুষ্ঠান করতে হয়, সামান্য বৃষ্টি হলেই হলে পানি জমে, পুরো ভবন স্যাঁতস্যাঁতে ও জরাজীর্ণ। চার দিকের দেয়াল ভেঙ্গে পড়েছে। কোন প্রকার অনুষ্ঠানই বর্তমান ভবনটিতে করা যায় না।

গণশুননানীতে বক্তব্য রাখতে না পারা অনেকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে নতুন ভবন নির্মাণের পক্ষে বিশেষজ্ঞ কমিটির রাখা বাক্সে লিখিত মতামত প্রদান করেন।

Tags: কুমিল্লাগণশুনানি
Previous Post

দেশে শনাক্তের সংখ্যা ৫ লাখ ছাড়ালো

Next Post

ডুফার সভাপতি ব্যারিস্টার শফিক ও সাধারণ সম্পাদক আক্তার

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ডুফার সভাপতি ব্যারিস্টার শফিক ও সাধারণ সম্পাদক আক্তার

ওটিটি প্লাটফর্মে শহীদ কাপুর, থাকছে চমক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT