চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণরুমের শিক্ষার্থীদের নিয়ে ভিসির বাসায় উঠতে বাধার মুখে ডাকসু নেতা

মনোয়ার হোসেন মান্না by মনোয়ার হোসেন মান্না
12:39 অপরাহ্ন 29, অক্টোবর 2019
in - সেমি লিড, শিক্ষা
A A

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের গণরুমের শিক্ষার্থীদের নিয়ে উপাচার্যের বাসভবনে উঠতে গিয়ে প্রক্টরিয়াল টিমের বাধার সম্মুখীন হয়েছেন ডাকসু নেতা তানভীর হাসান সৈকত।

মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে উপাচার্যের বাসভবনে সামনে এই ঘটনা ঘটে। পরে শিক্ষার্থীরা বাসভবনের সামনেই বসে অবস্থান কর্মসূচি পালন করেন। গণরুম সংকট সমাধান করতে বেঁধে দেওয়া ১৫ কার্যদিবস শেষ হওয়ায় উপাচার্যের বাসভবনে উঠতে যান তিনি।

ডাকসু নির্বাচনের সময় গণরুম সমস্যার সমাধানের আশ্বাস দেন ডাকসুর সদস্য তানভীর হাসান সৈকত। কিন্তু আশ্বাস পূরণ করতে না পেরে নিজেই গণরুমে থাকছেন তিনি। আবাসন সমস্যার সমাধানে উপাচার্য বরাবর তিনি স্মারকলিপিও দিয়েছেন।

ডাকসুর সদস্য তানবীর হাসান সৈকত বলেন, ‘গণরুম সংকট সমাধানে প্রশাসনকে ১৫ কার্যদিবসের আল্টিমেটাম দিয়েছিলাম। কিন্তু প্রশাসন কোন দৃশ্যমান উদ্যোগ নেয়নি। শুধুমাত্র মুখে মুখে আশ্বাস দিয়েছে। তাই আমরা গণরুমের শিক্ষার্থীদের নিয়ে আমাদের অভিভাবক উপাচার্যের বাসভবনে ওঠার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু উপাচার্য তার বাসভবনে ঢুকতে দেননি।’

গত ১ অক্টোবর সমস্যা সমাধানে ১৫ কার্যদিবসের আল্টিমেটাম দিয়েছিলেন সৈকত। এর প্রেক্ষিতে উপাচার্য প্রভোস্ট কমিটির সভা ডেকে হল প্রাধ্যক্ষদের মেয়াদোত্তীর্ণ শিক্ষার্থীদের বের করে দেওয়ার নির্দেশ দেন। এরপরও কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় গণরুমের শিক্ষার্থীদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের অভিভাবক উপাচার্যের বাসভবনে ওঠার ঘোষণা দেন তিনি। ২৯ অক্টোবর ১৫ কার্যদিবসের আল্টিমেটাম শেষ হওয়ায় মঙ্গলবার উপাচার্যের বাসভবনে উঠতে গিয়ে বাধা পেলেন ডাকসু নেতা সৈকত।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল দশটা থেকেই উপাচার্যের বাসভবনের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। পরে সাড়ে দশটার দিকে ২০-১৫ জন শিক্ষার্থী মিলে উপাচার্যের বাসভবনে উঠতে গেলে প্রক্টরিয়াল টিমের বাধার মুখে পড়ে তারা। পরে বাসভবনের মূল ফটকের সামনেই বসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এসময় তারা বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট সমাধানের দাবিতে স্লোগান দেয় তারা। এছাড়াও ‘১ম বর্ষে বৈধ সিটের অধিকার চাই’, ‘আবাসন সংকট দূর কর‍তে হবে’, ‘গণরুমের বঞ্চনা মানি না মানবো না’, ‘যাচ্ছি পচে গণরুমে এখানে নাকি স্বপ্ন জমে’, ‘হলের সংখ্যা বৃদ্ধি কর, তারপর ছাত্র ভর্তি কর’ লেখা সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

 

Tags: ডাকসুঢাকা বিশ্ববিদ্যালয়ঢাকা বিশ্ববিদ্যালয়-গণরুমতানভীর হাসান সৈকত
Previous Post

৪০ লাখেই কৃতজ্ঞ দীপিকা!

Next Post

প্রশ্ন ফাঁস নিয়ে গুজব সৃষ্টিকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

Next Post
ফাইল ফটো

প্রশ্ন ফাঁস নিয়ে গুজব সৃষ্টিকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

রোনালদোই জিতছেন ব্যালন ডি’অর?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT