চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণমানুষের স্বার্থে কর্মসূচি দেবে জাতীয় পার্টি: জিএম কাদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:38 অপরাহ্ন 01, আগস্ট 2019
in রাজনীতি
A A

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে শূন্যতা সৃষ্টি হয়েছে। দেশের মানুষ নিজেদের জন্য একটি রাজনৈতিক শক্তি খুঁজছে। আমরা শক্তি অর্জন করে গণমানুষের স্বার্থে কর্মসূচি দিয়ে দেশবাসীর প্রত্যাশা পূরণ করবো। জাতীয় পার্টির সামনে সুদিন অপেক্ষা করছে।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এর মুক্তিযোদ্ধা মিলনায়তনে জাতীয় পার্টির(জাপা) প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের স্মরণ সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ সবসময় গণতন্ত্রে উত্তরণের জন্য কাজ করেছেন। তিনি উপজেলা পরিষদ সৃষ্টি করে গণমানুষের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের ক্ষমতায়ন করেছিলেন। শত বাধা বিপত্তি উপেক্ষা করেও রাষ্ট্রের কেন্দ্রীভূত ক্ষমতা বিকেন্দ্রীকরণ করেছেন। ভাষা শহীদদের স্মৃতির প্রতি সম্মান দেখিয়ে হুসেইন মুহম্মদ এরশাদ আইন করে সর্বক্ষেত্রে বাংলা ভাষা প্রচলণ নিশ্চিত করেছেন। দেশের খেলাধুলার ভবিষ্যত চিন্তা করে বিকেএসপি প্রতিষ্ঠা করেছিলেন। এখন বাংলাদেশ বিকেএসপি থেকে প্রতিভাবান খেলোয়ার পাচ্ছে।

জিএম কাদের বলেন, জীবিত এরশাদের চেয়ে মৃত এরশাদ অনেক শক্তিশালী। এরশাদের চারটি জানাজায় লাখো মানুষের ঢল প্রমাণ করেছে তার জনপ্রিয়তা। তিনি কোনো নির্বাচনে পরাজিত হননি। সাধারণ মানুষ প্রতিটি নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত করে তার প্রতি ভালোবাসা ব্যক্ত করেছেন।

জাপা ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন দলের মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, এসএম ফয়সল চিশতী, অ্যাড.  মোঃ রেজাউল ইসলাম ভুইয়া, ভাইস চেয়ারম্যান অধ্যাপক ইকবাল হোসেন রাজু।

স্মরণ সভায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জাতীয় পার্টির চেয়ারম্যানের ধর্ম বিষয়ক উপদেষ্টা ক্বারী হাবিবুল্লাহ বেলালী। এসময় দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tags: জাতীয় পার্টিজিএম কাদেরস্মরণ সভাহুসেইন মুহম্মদ এরশাদ
Previous Post

ফিলিপিন্স কি ডেঙ্গু ভ্যাকসিনের নিষেধাজ্ঞা তুলে নেবে?

Next Post

ডেঙ্গু: ঈদযাত্রায় যানবাহনে ওষুধ স্প্রে করার তাগিদ

Next Post
সড়ক পরিবহন আইন-বাস চলাচল বন্ধ

ডেঙ্গু: ঈদযাত্রায় যানবাহনে ওষুধ স্প্রে করার তাগিদ

ইংলিশ পেস-তোপের মুখে স্মিথ-রূপকথার গল্প

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT