চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণমাধ্যমে ভর করে কর্তৃত্ববাদী এরদোগানের রক্ষা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:54 পূর্বাহ্ন 16, জুলাই 2016
in অন্যান্য, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

তুরস্কের সেনাবাহিনীর একটি অংশ দেশটির অভ্যুত্থানের ঘোষণা দিয়েছিলেন। তবে অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ হয়েছে। সেনা অভ্যুথানের বিরুদ্ধে ইস্তানবুলে সরকারের পক্ষে যে লক্ষ মানুষ পথে নেমে এসেছে সেটা প্রধানত সম্ভব হয়েছে প্রেসিডেন্ট এরদোগানের দেয়া এক সাক্ষাতকারের কারণে। আর সেকারণেই সেনাবাহিনীরা ব্যর্থ হয়েছেন বলে মনে করেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনভার্সিটির সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক আলী রীয়াজ।

তিনি তার ফেসবুকে পেজে লিখেছেন, তুরস্কের (চলমান) সেনা অভ্যুথানের বিরুদ্ধে ইস্তানবুলে সরকারের পক্ষে যে লক্ষ মানুষ পথে নেমে এসেছে সেটা প্রধানত সম্ভব হয়েছে প্রেসিডেন্ট এরদোগানের দেয়া এক সাক্ষাতকারের কারণে; সিএনএন’র তুর্কি ভাষার টেলিভিশন স্টেশনকে তিনি ওই সাক্ষাৎকার দেন যখন প্রায় ধরেই নেয়া হচ্ছিলো যে অভ্যুথান সফল হয়েছে। সেখানেই তিনি সাধারন মানুষকে পথে নামতে ডাক দেন, অনুরোধ করেন বিমান বন্দরে যেতে।

তার সমর্থকরা বিমান বন্দরে যাবার কারণেই এরদোগান ইস্তানবুলে ফিরতে পেরেছেন। তিনি ওই সাক্ষাৎকার দেন আই ফোনের ফেইস টাইমের মাধ্যমে। আধুনিক যোগাযোগ প্রযুক্তির কারণে চাইলেই তথ্যের প্রবাহের ওপরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব হয় না এটা আরেকবার প্রমাণিত হল।

কিন্ত এ ঘটনার আরেকদিক হচ্ছে এই যে, একজন কর্তৃত্ববাদী শাসক হিসবে গত বছরগুলোতে এরদোগান গণমাধ্যমের ওপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছেন, সাংবাদিকদের ওপরে চালিয়েছেন নির্যাতন।

আলী রিয়াজ আরো লিখেন, মে মাসের গোড়াতে প্রকাশিত এক খবরে দেখা যায় দেশের শীর্ষ স্থানীয় সাংবাদিকদের প্রতি সপ্তাহেই দুই একবার আদালতে হাজির হতে হয়, একাধিক সাংবাদিক হত্যার ঘটনাও ঘটেছে, দেশের অস্থিতিশীল দক্ষিণ-পুর্বে কুর্দী সাংবাদিকদের পেটানোর বা আটকের ঘটনা ঘটছে অহরহ, বিদেশী সাংবাদিকরা প্রতিনিয়ত লাঞ্ছনার শিকার হন অথবা তাদের জোর করে বের করে দেয়া হয়।

বিরোধীদের মালিকানাধীন গণমাধ্যম জোর করে বা কৌশলে সরকারের সমর্থকদের দখলে তুলে দেয়া হয়েছে। এরদোগানের ভরসা ছিলো সরকারী গণমাধ্যমের ওপরে যারা কেবল তার গুণগানেই ব্যস্ত।

কিন্ত নিয়তির পরিহাস এই যে, তার সবচেয়ে বিপদের দিনে তার সাক্ষাৎকার প্রচার করেছে দেশে চালু থাকা একটি বিদেশী গণমাধ্যম। আর সে কারণে সেনারা ‘সিএনএন টার্ক’ চ্যানেল বন্ধ করে দিয়েছিল কিন্তু সিএনএন তার্ক আবার চালু হয়েছে।

Tags: তুরস্কসেনা বিদ্রোহ
Previous Post

গণমাধ্যমে ভর করে কর্তৃত্ববাদী এরদোগানের রক্ষা

Next Post

তুরস্কের নিখোঁজ সেনাপ্রধান উদ্ধার

Next Post

তুরস্কের নিখোঁজ সেনাপ্রধান উদ্ধার

তুরস্কের নিখোঁজ সেনাপ্রধান উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT