চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভুয়া খবরের পর ভুয়া ওয়েবসাইট

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
9:56 অপরাহ্ন 17, নভেম্বর 2018
in সম্পাদকীয়
A A

দীর্ঘদিনের রাজনৈতিক অচলায়তনের অবসান ঘটিয়ে সব দল ও জোট নির্বাচনে আসার ঘোষণা দেয়ার পর দেশবাসী যখন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উৎসবের আমেজে, ঠিক তখনই জাতীয় জীবনে গুরুতর অশনি সংকেত লক্ষ্য করা গেছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষণগণনা শুরু হওয়ার পরই কয়েকদিন থেকে সোশ্যাল মিডিয়ায় আসতে থাকে বিভ্রান্তিকর ভুয়া সংবাদ। তবে এবারকার ভুয়া সংবাদ খুবই ভয়াবহ। কারণ, এতদিন অখ্যাত অনলাইন বা মিডিয়ার নামে ফেইক নিউজ ছড়ানো হলেও এবার প্রতিষ্ঠিত বিভিন্ন মিডিয়ার নামে ভুয়া ওয়েবসাইট বানিয়ে হুবহু ডিজাইনে ছড়ানো হচ্ছে এসব সংবাদ।

এসব অস্বাভাবিক খবর দেখে সাধারণ মানুষ তো দূরের কথা, প্রথম দেখায় মিডিয়ার সঙ্গে সংশ্লিষ্টরাই বিভ্রান্তিতে পড়ছেন। তারা ভুয়া খবর শনাক্ত করতে পারলেও সাধারণ মানুষ স্বাভাবিকভাবেই বিষয়টা বুঝতে পারছেন না। এভাবেই ছড়িয়ে যাচ্ছে উদ্দেশ্যপূর্ণ বিভ্রান্তির সংবাদ।

এসব ভুয়া ওয়েবসাইটের ভুয়া সংবাদে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে প্রপাগান্ডা হিসেবে ব্যবহার করতে দেখা যাচ্ছে। যারা ভুয়া খবরগুলো শেয়ার করছেন তারাও রাজনৈতিক মানসিকতায় তা ছড়াচ্ছেন। এতে স্বাভাবিকভাবেই বুঝা যাচ্ছে একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে অপরিণামদর্শী এক ভয়ঙ্কর খেলায় নেমেছে কেউ কেউ।

আমরা মনে করি, দেশ ও গণতন্ত্রের স্বার্থে এখনই এর লাগাম টেনে ধরা জরুরি। কারণ, রাজনৈতিক জবাব রাজনীতির মধ্য দিয়েই দিতে হবে, মিথ্যাচারের মাধ্যমে নয়। অতীত অভিজ্ঞতায় আমরা দেখেছি মিথ্যাচার শেষ পর্যন্ত অঘটন ছাড়া ভালো কিছু দিতে পারে না।

এখন পর্যন্ত বিবিসি বাংলা, দৈনিক প্রথম আলো এবং বাংলা ট্রিবিউনের নামে তৈরি ভুয়া ওয়েবসাইট আমাদের নজরে এসেছে। এছাড়া দৈনিক বাংলাদেশ প্রতিদিনের নামে ভুয়া ওয়েবসাইট তৈরি করা হয়েছে বলেও তারা এক প্রতিবেদনে জানিয়েছে। রাষ্ট্রীয়ভাবে অপরাধীদের লাগাম না টানলে তারা আরও ভুয়া ওয়েবসাইট যে বানাবে না তার নিশ্চয়তা নেই।

সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের প্রতি আমাদের অনুরোধ, নির্বাচনকে সামনে রেখে যেকোন লিংক, তথ্য বিশেষ করে রাজনৈতিক কোন খবর শেয়ার করার আগে কয়েকবার ভেবেচিন্তে তারপর শেয়ার করুন। শেয়ার করার আগে নিজের বিবেককে প্রশ্ন করুন, মূলধারার সংবাদমাধ্যমগুলো কি এতদিন এমন অস্বাভাবিক বা রসালো কোন সংবাদ প্রকাশ করেছে?

এছাড়া দেশের মূলধারার সংবাদমাধ্যমের ওয়েবসাইটগুলো আপনি যেকোন ভাবে সংরক্ষণ করতে পারেন। পাশাপাশি নিজেদের সংবাদ সচেতনতা বাড়ানোও জরুরি। এক্ষেত্রে সবাই যদি যার যার অবস্থান থেকে ফেইক ওয়েবসাইট ও ভুয়া খবরের বিরুদ্ধে দাঁড়ায় তাহলে অপরাধীরা ব্যর্থ হবে বলেই আমরা মনে করি।

তবে এসব ওয়েবসাইট এবং ফেইক নিউজ বন্ধ করতে সংশ্লিষ্ট সরকারি দপ্তরকেই কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। এক্ষেত্রে তাদের দায় এড়ানোর কোন সুযোগ নেই। আমরা চাই না একাদশ জাতীয় সংসদ নির্বাচন ফেইক নিউজের অবাধ বিচরণক্ষেত্র হিসেবে ইতিহাসের কালো অধ্যায়ের সৃষ্টি করুক।

Tags: ফেইক নিউজভুয়া ওয়েবসাইটভুয়া খবরসম্পাদকীয়
Previous Post

ব্রহ্মপুত্র নদের তীরের শহর ময়মনসিংহ

Next Post

বরেণ্য ব্যক্তিদের নামে রাবির ৬টি একাডেমিক ভবনের নামকরণ

Next Post

বরেণ্য ব্যক্তিদের নামে রাবির ৬টি একাডেমিক ভবনের নামকরণ

রোনালদোর পথ ধরে জুভেন্টাসে অ্যাসেনসিও?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT