চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণভবনে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে তারকাদের ভিড়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:32 অপরাহ্ন 02, জানুয়ারি 2019
in বিনোদন
A A

৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে ২৫৯ আসন পেয়ে জয়ী হয়েছে শেখ হাসিনার নেতৃত্বাধীন দল আওয়ামী লীগ। নিরঙ্কুশ এ জয়ের ফলে শোবিজের অনেক জনপ্রিয় তারকা গতকাল (১ জানুয়ারি) গণভবনে ভিড় করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা জানাতে।

ছিলেন তাহসান খান, পূর্ণিমা, অপু বিশ্বাস, ইমন, তারিন, মাজনুন মিজান, নির্মাতা মুস্তফা কামাল রাজসহ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সদস্য শহিদুল আলম সাচ্চু, রোকেয়া প্রাচী, বাঁধনও ছিলেন।

চিত্রনায়ক ইমন চ্যানেল আই অনলাইনকে বলেন, সাড়ে পাঁচটার দিকে প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়েছিলাম। আটটা পর্যন্ত ছিলাম। নৈশভোজও সেখানে করেছি। আরও অনেক শিল্পী ছিলেন।

তিনি বলেন, বিশেষ কোনো কারণ ছিল না। নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জয় পাওয়ার ফলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে গিয়েছিল। এছাড়া কুশল বিনিময় হয়েছে। নির্বাচনের আগে নৌকায় ভোট চাওয়ার জন্য দেশের বিভিন্ন প্রান্তে ছুটেছি। এজন্য আমাদের কয়েকজনকে বিশেষভাবে ধন্যবাদ দিয়েছেন প্রধানমন্ত্রী।

অভিনেত্রী তারিন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘অভিনন্দন জননেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা..’ ধন্যবাদ আপনাকে আপনার বলিষ্ঠ অগ্রযাত্রায়। ১৬ কোটি মানুষের আস্থা ও ভরসার জায়গা আপনি ..এই বিজয়ে আপনাকে শুভেচ্ছা। আপনি সুস্থ থাকুন, দীর্ঘ দিন বেঁচে থাকুন আমাদের মাঝে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু , জয়তু শেখ হাসিনা।’

খোঁজ নিয়ে জানা গেছে, শোবিজের তারকা ছাড়াও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন রিপোর্টাস ফোরাম, কৃষক লীগ, ছাত্রলীগের উচ্চ পর্যায়ের নেতারা।

Tags: অপু বিশ্বাসগণভবনচিত্রনায়ক ইমনচিত্রনায়িকা পূর্ণিমাতারিনতাহসানপ্রধানমন্ত্রী শেখ হাসিনামাজনুন মিজানমুস্তফা কামাল রাজলিড বিনোদন
Previous Post

নোয়াখালীর সুবর্ণচরে নারী নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ২

Next Post

শেখ হাসিনার জন্য কাদের সিদ্দিকীর দুঃখবোধ

Next Post

শেখ হাসিনার জন্য কাদের সিদ্দিকীর দুঃখবোধ

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

নব-নির্বাচিত সংসদ সদস্যদের শপথ বৃহস্পতিবার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT