চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণপদত্যাগ মাথায় রেখে শিক্ষকদের প্রস্তাব চূড়ান্ত, শিক্ষামন্ত্রী দেশের বাইরে

মোস্তফা মল্লিক by মোস্তফা মল্লিক
1:54 পূর্বাহ্ন 17, জানুয়ারি 2016
in বাংলাদেশ
A A

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের চলমান ধর্মঘটের সপ্তম দিন আজ। শিক্ষকরা তাদের দাবির পক্ষে সুনির্দিষ্ট প্রস্তাব চূড়ান্ত করেছেন। ওই প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেবেন শিক্ষক প্রতিনিধিরা। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন, তিনি ফিরলে বিষয়টি নিয়ে আলোচনা হবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

কর্মবিরতির কারণে ক্ষতির শিকার শিক্ষার্থীরা চলমান পরিস্থিতিতে উভয় পক্ষকে সমঝোতার অনুরোধ জানিয়েছেন।

অধ্যাপকদের একটি অংশকে সিনিয়র সচিবের সমান সুবিধা দেয়াসহ পাঁচ দফা দাবিতে ১১ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন ৩৭টি সরকারি ও স্বায়ত্ত্বশাসিত বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৪ হাজার শিক্ষক।

শিক্ষকদের ক্লাসে ফেরাতে এর মধ্যে সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেয়া হয়নি বলে শিক্ষকরা জানিয়েছেন। তবে ১২ জানুয়ারি অনানুষ্ঠানিক বৈঠকে শিক্ষকদের কাছে সুনির্দিষ্ট প্রস্তাব চেয়েছিলেন শিক্ষামন্ত্রী।

পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, ‘আমরা সচিব হওয়ার দাবি করছি না। শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামো নেই। জাতীয় বেতন কাঠামোতেই শিক্ষকদের বিষয়টি নির্ধারিত। শিক্ষকরা আগেও গ্রেড-১ এ ছিলেন। এখনো গ্রেড-৩ থেকে গ্রেড-১ এ থাকার পদ্ধতিটিই আমরা প্রস্তাবনায় বর্ণনা করেছি।’

শিক্ষকরা আশা করছেন শিগগিরই সমস্যার সমাধান হবে। তবে দাবি মানা না হলে গণপদত্যাগের বিষয়টিও মাথায় আছে তাদের।

‘শিক্ষকদের মনে ক্ষোভ আছে, কিন্তু সেগুলো আমরা ভবিষ্যতে বলবো,’ জানান ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতা ড. মো. নিজামুল হক। এই মুহূর্তে পদত্যাগ একটি বিরাট সিদ্ধান্ত বলে মন্তব্য করেন তিনি। ‘তবে আত্মমর্যাদার জন্য আমরা যে কোনো আত্মত্যাগ করতে প্রস্তুত।’

চলমান পরিস্থিতিতে উদ্বেগে আছেন শিক্ষার্থীরা। হঠাৎ করে এভাবে ক্লাস বন্ধ হয়ে যাওয়া শিক্ষার্থীদের জন্য খুবই অস্বস্তিকর একটি বিষয় বলে মনে করেন তারা। পূর্বনির্ধারিত পরীক্ষাগুলো চললেও নতুন কোনো পরীক্ষার তারিখ দেয়া হচ্ছে না। প্রথম বর্ষের ক্লাসও শুরু হচ্ছে না। এভাবে চলতে থাকলে শিক্ষার্থীরা অনেক ক্ষতির সম্মুখীন হবেন। দ্রুত সমাধানের আশা করছেন তারা।

সিনিয়র অধ্যাপকদের ১২ শতাংশকে সিনিয়র সচিবের সমান এবং ২৫ শতাংশ অধ্যাপককে গ্রেড-১ দেয়ার প্রস্তাব করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। বিশ্ববিদ্যালয়ের ১৪ হাজার শিক্ষকের মধ্যে অধ্যাপক আছেন ৪ হাজার ২শ’রও বেশি। তবে সিনিয়র অধ্যাপক বা গ্রেড-১ ভুক্ত শিক্ষক আছেন ৮২৩ জন।

Tags: নতুন বেতনপে-স্কেলশিক্ষক আন্দোলন
Previous Post

অর্থমন্ত্রী-বাংলাদেশ ব্যাংকের ‘জন্ডিস’, সরকার মুক্ত?

Next Post

পাকিস্তানী যুদ্ধাপরাধীদের প্রতীকী বিচার ৩১ মার্চ

Next Post

পাকিস্তানী যুদ্ধাপরাধীদের প্রতীকী বিচার ৩১ মার্চ

'তৈরি পোশাক শিল্প নিয়েও আন্তর্জাতিক ষড়য়ন্ত্র হয়েছিলো'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT