চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণধোলাইয়ের পরে কথা বলতে পারছে না রাকিব হত্যার আসামীরা

ম. শাফিউল আল ইমরান by ম. শাফিউল আল ইমরান
10:51 অপরাহ্ন 04, আগস্ট 2015
in অন্যান্য, অপরাধ
A A

খুলনায় শিশু রাকিব হত্যার আসামী গ্যারেজ মালিক মিন্টু ও তার ভাই শরীফকে গণধোলাই দিয়ে পুলিশে দেয়ে এলাকাবাসী। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হলেও এখনো তারা কথা বলতে পারছে না।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সুকুমার বিশ্বাস চ্যানেল আই অনলাইনকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরো বলেন, আসামীদের একজন মিন্টুর মা বিউটি বেগমকে আগামীকাল আদালতে হাজির করা হবে। মামলার আরো তথ্যর জন্য আদালতে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। বাকি দুইজন আসামী মেডিকেল ছাড়পত্র পাওয়ার পর রিমান্ড আবেদন করা হবে।

ঘটনার পরে অতিরিক্ত পুলিশ কমিশনার মাহাবুব হাকিমকে প্রধান করে তিন সদস্যের ‘তদারকি কমিটি’ গঠন করা হয়েছে।

বুধবার সকাল ১১টায় খুলনা নগরীর পিকচার প্যালেস মোড়ে ‘বাংলাদেশ মানবধিকার বাস্তবায়ন সংস্থা’ ও ‘উদ্যোগ’ এর আয়োজনে মানববন্ধন করবে এলাকাবাসী।

মঙ্গলবার এলকাবাসী বিক্ষোভ মিছিল নিয়ে হত্যায় অভিযুক্ত ‘শরীফ মটরস’ ভাংচুর করে। এ ঘটনায় ওই দিন সকালে খুলনা থানায় মামলা হয়েছে।

সোমবার গ্যারেজে কাজ করা শিশু রাকিব কর্মস্থল ছেড়ে দিয়ে অন্য গ্যারেজে চাকরি নেওয়ার অপরাধে তার মলদ্বারে কম্প্রেসার মেশিন দিয়ে পেটে হাওয়া ঢুকিয়ে নির্যাতন করে শরিফ ও মিন্টু। গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হলে সেখানকার চিকিৎসকরা রাকিবকে জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন।

ঢাকায় আসার পথে রাত ১২টার দিকে মারা যায় শিশু রাকিব। ওই সময় ঘটনার প্রত্যক্ষদর্শী ও আশপাশের মানুষ গ্যারেজ মালিক মিন্টু তার ভাই শরীফকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। ঘটনার প্রত্যক্ষদর্শী মিন্টুর মা বিউটি বেগমকেও পুলিশ আটক করে থানায় নিয়ে যায়।

Tags: শিশু রাকিব হত্যা
Previous Post

হলিউডে ক্যারিয়ার গড়তে চান বেকহ্যাম পুত্র

Next Post

কাশ্মিরে সন্ত্রাসী হামলায় ভারতীয় সেনা নিহত

Next Post

কাশ্মিরে সন্ত্রাসী হামলায় ভারতীয় সেনা নিহত

অব্যাহত পতনের মুখে গ্রিসের শেয়ারবাজার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT