চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণধর্ষণের সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তির দাবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:05 অপরাহ্ন 06, আগস্ট 2019
in খুলনা, জনপদ
A A

খুলনায় রেলওয়ে পুলিশের (জিআরপি) থানার ওসি মো: ওসমান গনি পাঠানসহ ৫ পুলিশের বিরুদ্ধে এক নারীকে গণধর্ষণের অভিযোগের সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে নগরীর পিকচার প্যালেস মোড়ে নাগরিক সংগঠন ‘জনউদ্যোগে’র আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। খুলনা বিএমএ’র সভাপতি ডা: শেখ বাহারুল আলমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তৃতা করেন ‘জনউদ্যোগে’র সদস্য সচিব মহেন্দ্রনাথ সেন, ওয়াকার্স পার্টির মো: খালিদ হোসেন, সিপিবির এইচএম শাহাদাত হোসেন, নারী নেত্রী এ্যাড. শামীমা সুলতানা শিলু, ব্যবসায়ী আব্দুস সালাম ঢালীসহ বিভিন্ন স্বেচ্ছসেবী ও নাগরিক সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় নেতৃবৃন্দ বলেন, রেলওয়ে পুলিশ রেলের যাত্রীদের নিরাপত্তার ব্যবস্থার পরিবর্তে একজন নারীকে থানায় আটকে রেখে ওসিসহ ৫ জন পুলিশ ধর্ষণ করেছে। এর চেয়ে আর জঘন্য কোন কাজ হতে পারে না। তাই ঘটনার সুষ্ঠ তদন্ত ও দায়ীদের কঠোর শাস্তির আওতায় আনা এবং অভিযুক্তদের দ্রুত বরখাস্তের দাবি জানান।

উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে এক গৃহবধু ছেলেমেয়েসহ যশোর থেকে খুলনায় আসার পথে ফুলতলা এলাকা থেকে মোবাইল চোর সন্দেহে আটক করে খুলনা রেলওয়ে থানা-জিআরপি পুলিশ। পরে তাকে খুলনা জিআরপি থানায় নিয়ে এসে সারাদিন জিজ্ঞাসাবাদের পর রাতে থানায় আটকে রেখে ওই নারীকে ওসি ওসমান গনি, পুলিশ কর্মকর্তা নাজমুল ও গৌতম কুমার এবং কনষ্টেবল মিজান ও হারুন গণধর্ষণ করেছে বলে আদালতে অভিযোগ করে।

পরে আদালতের নির্দেশে সোমবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ওই নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

এদিকে, রেলওয়ে পুলিশের পাকশী জেলার পুলিশ সুপার নজরুল ইসলাম এ ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করে সাতদিনের মধ্যে প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছেন।

Tags: গণধর্ষণগৃহবধু
Previous Post

বাংলার মঞ্চে চার্লস ডিকেন্সের ‘অলিভার টুইস্ট’

Next Post

নবম ওয়েজবোর্ডের গেজেট প্রকাশে স্থিতাবস্থার আদেশ হাইকোর্টের

Next Post
করোনা

নবম ওয়েজবোর্ডের গেজেট প্রকাশে স্থিতাবস্থার আদেশ হাইকোর্টের

আমির কন্যার বলিউডে আসার ইঙ্গিত!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT