চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো মূল্যবোধ হারাচ্ছে: প্রধান বিচারপতি

মাজহারুল হক মান্না by মাজহারুল হক মান্না
1:53 পূর্বাহ্ন 11, এপ্রিল 2015
in বাংলাদেশ
A A

প্রধান বিচারপতি এস কে সিনহা বলেছেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে, মূল্যবোধ হারাচ্ছে। তাদের মতো করে বিচার অঙ্গন চললে পরিণতি একই হবে বলে বিচারকদের সতর্ক করেছেন তিনি। আদালতে বিচারাধীন ৩০ লাখ মামলার কথা উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, সহনীয় পর্যায়ে না আনতে পারলে বিচার বিভাগের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠবে।

বাংলাদেশের জুডিশিয়াল সার্ভিসের জেলা জজ ও সমপর্যায়ে কর্মকর্তাদের সঙ্গে প্রধান বিচারপতি এস কে সিনহার মতবিনিময় ও অভিভাষণ এর আয়োজন করা হয় সুপ্রিম কোর্ট মিলনায়তনে। প্রথমেই সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার সৈয়দ আমিনুল ইসলাম বিচারাধীন মামলা, নিষ্পত্তির সংখ্যা, সমস্যা ও সমাধানের বিষয় তুলে ধরেন।

জানানো হয়, ২০০৪ সালে বিচারাধীন মামলার সংখ্যা ছিল ৭ লাখ ৭৫ হাজার, ২০১৪ সালে ২৬ লাখ ৩১ হাজার ৫৭৬টি। এভাবে চলতে থাকলে এক বছর পর মামলার সংখ্যা দাড়াবে ৪২ লাখে। এই বিপুল সংখ্যক মামলার নিষ্পত্তি নিয়ে কথা বলেন প্রধান বিচারপতি।

বিচারাধীন বিপুল সংখ্যক মামলা নিষ্পত্তি করতে কোনো ভূমিকা রাখতে না পারলে পরিণতি কি হবে সে কথাও বলেন প্রধান বিচারপতি।

বিচারিক কাজের সময় নিম্ন আদালতের বিচারকদের উপস্থিতি নিয়ে প্রধান বিচারপতি নিজের অসন্তোষ প্রকাশ করেন। প্রধান বিচারপতি এসকে সিনহা বলেছেন, শুধু সিল সই দিতে তিনি প্রধান বিচারপতি হননি। বিচার বিভাগের সম্মান বাড়াতেই এই পদে আসীন হয়েছেন।

Tags: এস কে সিনহাপ্রধান বিচারপতি
Previous Post

প্রেসিডেন্ট পদে লড়বেন হিলারি ক্লিনটন

Next Post

চট্টগ্রামে সিটি নির্বাচনে সেনা মোতায়েনের দাবি প্রার্থীদের

Next Post

চট্টগ্রামে সিটি নির্বাচনে সেনা মোতায়েনের দাবি প্রার্থীদের

নানা প্রতিকূলতার মধ্যেও আর্থিক অবস্থা স্থিতিশীল: গভর্নর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT