চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণতন্ত্র অপরাধী হালাল করার ফর্মুলা নয়: তথ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:36 পূর্বাহ্ন 23, আগস্ট 2015
in রাজনীতি
A A

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, গণতন্ত্রের কপাট বন্ধ নয়, উন্মুক্ত। কিন্তু যুদ্ধাপরাধী-জঙ্গিবাদী-আগুনসন্ত্রাসীদের জন্য গণতন্ত্র কপাট কখনোই খোলা ছিলো না। গণতন্ত্র অপরাধীদের হালাল করার ফর্মুলা নয়।

‘গণতন্ত্রের বন্ধ কপাট খুলে দিন’ আওয়ামী লীগের প্রতি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার এমন আহবানের জবাবে দিতে আজ রোববার এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

দেশে অবাধ গণতন্ত্র বিরাজ করছে, মতপ্রকাশের সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে দাবি করে তিনি বলেন, বেগম জিয়ার এই খেদোক্তি আগুন সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখলে ব্যর্থতা থেকে উৎসারিত।

কোথাও গণতন্ত্র অবরুদ্ধ? কোথায় গণতন্ত্রের কপাট বন্ধ? এমন প্রশ্নও ছুঁড়ে দেন তথ্যমন্ত্রী।

খালেদা জিয়া নিজেই নিজেকে গণতন্ত্রের কপাটের বাইরে নিয়ে গেছেন উল্লেখ করে ইনু বলেন, আজ উনি এক কাঁধে আগুন সন্ত্রাসী আরেক কাঁধে যুদ্ধাপরাধী-জঙ্গিবাদী-মৌলবাদীদের নিয়ে গণতন্ত্রের কপাট দিয়ে আবারও গণতন্ত্রের বাগানে ঢোকার চেষ্টা করছেন।

৭৫ পরবর্তী সামরিক শাসন, ৯১ থেকে বিএনপির শাসনামলে গণতন্ত্রবিরোধী শক্তি, যুদ্ধাপরাধীর প্রবেশ গণতন্ত্রকে কলুষিত করে  উল্লেখ করেন তথ্যমন্ত্রী।

গণতন্ত্র ধ্বংস করার অভিপ্রায়ে ২১ আগস্ট গ্রেনেড হামলা, ১৭ আগস্ট দেশব্যাপি বোমা হামলাসহ অসংখ্য রাজনৈতিক হত্যাকাণ্ড চালানো হয়েছিলো বলে মন্তব্য করেন ইনু।

তথ্যমন্ত্রী বলেন, সামরিক শাসকেরা সংবিধানে যে অগণতান্ত্রিক সংশোধনী যুক্ত করেছিলো সর্বোচ্চ আদালতের নির্দেশনার আলোকে সংবিধান থেকে জঞ্জাল অপসারণ ও যুদ্ধাপরাধের বিচার শুরুর পর থেকেই গণতান্ত্রিক সাংবিধানিক প্রক্রিয়াকে ব্যাহত করার জন্য মরিয়া আক্রমণ শুরু হয়েছে।

Tags: তথ্যমন্ত্রীহাসানুল হক ইনু
Previous Post

আরজু হত্যার অভিযোগে র‌্যাব-২ সিওসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

Next Post

দাউদ ইব্রাহিম পাকিস্তানে, প্রমাণ দিলো ভারত

Next Post

দাউদ ইব্রাহিম পাকিস্তানে, প্রমাণ দিলো ভারত

বিদেশিনী রাস্তা পরিস্কার করে আর আমরা ছবি তুলি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT