চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘গজনি’র প্রদীপ রাওয়াত মানিকগঞ্জে কী করছেন?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:09 অপরাহ্ন 24, নভেম্বর 2021
in বিনোদন
A A
মানিকগঞ্জে প্রদীপ রাওয়াতসহ বিভিন্ন ব্যক্তি ও দর্শকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: নাহিয়ান ইমন

দক্ষিণ ভারতের সিনেমায় নিয়মিত অভিনয় করলেও বলিউডে বেশ জনপ্রিয় প্রদীপ রাওয়াত। খল-অভিনেতা হিসেবেই তার সুনাম। আমির অভিনীত ‘গজনি’ ছবিতে তার অভিনয় দর্শক মনে রাখবে বহুদিন। সেই অভিনেতাকে পাওয়া গেল মানিকগঞ্জে!

মানিকগঞ্জের সিংগাইরের ধল্লা গ্রামে বালুতে পড়ে লুটোপুটি খাচ্ছেন প্রদীপ। মার খেয়ে রক্তাক্ত অবস্থা তার! কিন্তু এমন অবস্থা তার কে করলো?

আসলে দৃশ্যটি অনন্ত-বর্ষা জুটির নতুন ছবি ‘নেত্রী দ্য লিডার’ এর! গত ২০ নভেম্বর থেকে বাংলাদেশে শুটিং করছেন এই তামিল অভিনেতা। অনন্ত জলিল প্রযোজিত এই ছবির মূল খল নায়কের ভূমিকায় আছেন প্রদীপ।

শুটিংয়ে থেকে তিনি চ্যানেল আই অনলাইনকে জানালেন, বাংলাদেশে কাজ করতে দারুণ লাগছে। ভাষা ছাড়া কাজের মধ্যে কোনো ফারাক পাচ্ছি না। উন্নত টেকনিশিয়ান, উন্নত ক্যামেরা। একই রকম লোকেশনও আমাদের বলিউড ও তামিল ইন্ডাস্ট্রির মতোই।

সিনেমাটিতে পরিচালকের দায়িত্ব পালন করছেন তামিল পরিচালক উপেন্দ্র মাধব ও অনন্ত। পাশাপাশি অনন্ত জলিল অভিনয়ও করছেন । ছবিতে নেত্রীর দেহরক্ষীর চরিত্রে অভিনয় করছেন অনন্ত জলিল।

মানিকগঞ্জে শুটিং শুরুর আগে প্রথম লটের শুটিং হয় বাংলাদেশের সিলেট ও পরে ভারতের হায়দরাবাদে। বাংলাদেশ ও তুরস্কের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে ‘নেত্রী দ্য লিডার’।

বাংলাদেশ থেকে অনন্ত জলিলের প্রযোজনা সংস্থা মনসন ফিল্ম এটা প্রযোজনা করছে। অনন্ত বর্ষা ছাড়াও এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন কাজী হায়াত, দক্ষিণ ভারতের তিন অভিনেতা প্রদীপ রাওয়াত, কবির দুহান সিং ও তরুণ অরোরা।

Tags: অনন্ত জলিলঅভিনয়আমির খানগজনিতামিলনেত্রী দ্য লিডারপ্রদীপ রাওয়াতবর্ষালিড বিনোদনসিনেমা
Previous Post

চট্টগ্রাম টেস্ট দেখতে পারবেন সীমিত সংখ্যক দর্শক

Next Post

ঢাবি ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

Next Post
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের লোগো সহ ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাবি ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

রিজভী আহমেদ খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রতিবাদ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন: রিজভী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT