চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গঙ্গায় প্রতিমা বিসর্জন দিলেই জরিমানা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:00 অপরাহ্ন 05, অক্টোবর 2019
in আন্তর্জাতিক
A A

দূষণ রোধে এবার গঙ্গায় প্রতিমা বিসর্জন, ফুলসহ পূজার দ্রব্যাদি ফেলতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নিষেধাজ্ঞা অমান্য করে কেউ গঙ্গায় প্রতিমা বিসর্জন করলে ৫০ হাজার টাকা জরিমানা দিতে হবে৷

ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফে ১৫টি নির্দেশিকা সম্বলিত একটি তালিকা পশ্চিমবঙ্গ-সহ ১১টি রাজ্যকে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

নির্দেশনায় বলা হয়েছে, গঙ্গায় বিসর্জন দেওয়ার পর প্রতিমার কাঠামো যত তাড়াতাড়িই সরানো হোক না কেন, প্রতিমার রং বা শোলার গয়না জলের সঙ্গে মিশে যায়। তারপরে ফুল মালা তো রয়েছেই। এর পাশাপাশি আবার লিটার লিটার রং, প্লাস্টার অফ প্যারিস ও টক্সিক সিন্থেটিক দ্রব্যও পড়ে থাকে গঙ্গায়। যার ফলে গঙ্গা দূষণক আরও তরান্বিত হচ্ছে৷বিপন্ন হয়ে উঠেছে জলজ প্রাণীদের অস্তিত্ব।

এদিকে ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা(এনএমসিজি) এর পক্ষ থেকে বলা হয়েছে, হলি, সরস্বতী পূজাসহ অন্যান্য উৎসবগুলোতেও ওই ১৫টি নির্দেশিকা মেনে চলতে হবে বলে জানানো হয়েছে।

প্রতিমায় সিনথেটিক দ্রব্য, সিনথেটিক পেইন্ট, ক্যামিকেল ব্যবহার এবং যে দ্রব্যগুলো পচনশীল নয় তা ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।

গতমাসে এনএমসিজির কর্মকর্তাদের উত্তরখণ্ড, উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের প্রতিনিধিদের সাথে অনুষ্ঠিত এক বৈঠকে এসব বিষয় নিয়ে কথা বলা হয়।সেই বৈঠকে গঙ্গাকে বাঁচাতে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়৷ যার মধ্যে ছিল প্রতিমা বির্সজনের বিষয়টিও৷

বৈঠকের মূখ্যসচিব ওই ১১ প্রদেশকে যে কোনো ধরণের উৎসব শেষ হওয়ার মাত্র সাতদিনের মধ্যে তারা কি কি ধরণের ব্যবস্থা নিয়েছে তার রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছেন।

কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড এর এক জরিপে দেখা যায়, গঙ্গা নদীর পানি সরাসরি খাওয়ার অনুপযোগী। আবার মাত্র সাতটি জায়গার পানি পরিশোধন করে খাওয়ার উপযোগী করা যায়। উত্তর প্রদেশ ও পশ্চিমবঙ্গে গঙ্গার পানি খাওয়া ও গোসলের জন্য অনুপযোগী হয়ে পড়েছে।

Tags: প্রতিমা বিসর্জন
Previous Post

প্রথমবারের মতো মহাকাশে নারীদলের স্পেসওয়াক

Next Post

‘জোকার’-এ মুগ্ধতা: জোয়াকুইন ফনিক্সের সেরা সাত

Next Post

‘জোকার’-এ মুগ্ধতা: জোয়াকুইন ফনিক্সের সেরা সাত

মিরাজের ৭ উইকেট, মুমিনুলের সেঞ্চুরি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT