চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খ্যাতি না অর্থ— কোনটা বেছে নেবেন হালান্ড?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:47 অপরাহ্ন 12, ডিসেম্বর 2021
in ফুটবল, স্পোর্টস
A A
ব্রাইট হলুদ জার্সি পরিহিত ফুটবল খেলোয়াড়ের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রিয়ান ক্লাব রেডবুল সলজবুর্গ থেকে চার বছরের চুক্তিতে বরুশিয়া ডর্টমুন্ডে এসেছেন আর্লিং হালান্ড। চুক্তির সময় তার এজেন্ট মিনো রাইওলা জানিয়েছিলেন, বছর দুয়েকের মধ্যে নতুন ঠিকানা খুঁজে নেবেন নরওয়ের ‘বিস্ময়বালক’। ফুটবল বিশ্বে আলোচনার খোরাক দিচ্ছে তার দলবদলের বার্তা।

গত দুই মৌসুম বুরুশিয়ার হয়ে নজরকাড়া পারফর্ম দিয়ে আলোড়ন তুলেছেন হালান্ড। চলতি মৌসুমে ১৩ ম্যাচে করেছেন ১৭ গোল। ট্রান্সফার মার্কেটে চাহিদার শীর্ষে এনেছেন নিজেকে।

হালান্ডকে দলে টানতে ইউরোপের জায়ান্ট ক্লাবগুলো অর্থের বস্তা নিয়ে লাইন ধরে আছে। তাকে ধরে রাখতে পিছু হটছে না ডর্টমুন্ডও। কিন্তু হালান্ড কী চাচ্ছেন? নরওয়েজিয়ান স্ট্রাইকারের সামনে দুটি পথ, ইউরোপের নামি-দামি ক্লাবে খেলে খ্যাতি কুড়ানো, অথবা বিশাল অঙ্কের অর্থে ডর্টমুন্ডেই থেকে যাওয়া।

চেলসি থেকে শুরু করে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি-লিভারপুল, কে নেই হালান্ডের পথ চেয়ে। দৌড়ঝাঁপ শুরু করেছে পিএসজি, বায়ার্ন মিউনিখও। নেহাত আর্থিক সংকটে থাকায় বার্সেলোনাই যা একটু পিছিয়ে।

ডাচ-ইতালিয়ান ফুটবলারের এজেন্ট রাইওলা অবশ্য তালিকাটা ছোট করে দিচ্ছেন। সম্ভাব্য চারটি ক্লাবে চোখ তার। রাইওলা ও হল্যান্ডের বাবা আলফ ইনজে সেই ক্লাবগুলোর সঙ্গে যোগাযোগও শুরু করে দিয়েছে। হালান্ডের জন্য পাঁচ বছরের চুক্তি আর ৪০০ মিলিয়ন ইউরো হাঁকছেন তারা।

গত বছর ডর্টমুন্ডে যোগ দেন হালান্ড। জাত চেনাতে যখন সময় লাগেনি, দাম তো হাঁকবেনই। আর চাহিদাটাও নেহাত কম তো নয়। বুন্দেসলিগায় অভিষেক ম্যাচে বদলি নেমেই করেছিলেন হ্যাটট্রিক। সামর্থ্যের ঝলক দেখিয়ে হয়ে উঠেছেন আক্রমণভাগের কেন্দ্রবিন্দু। লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো পরের প্রজন্মের সুপারস্টার বলা হচ্ছে। অনেকেই দেখছেন জ্লাতান ইব্রাহিমোভিচের ছায়াও।

দুই আসরে দুর্দান্ত খেলে ডর্টমুন্ডকে শীর্ষ পর্যায়ে টেনে নেয়া হালান্ডকে ধরে রাখতে মরিয়া ক্লাব কর্তৃপক্ষ। বিশাল অঙ্কের বেতন-বোনাসের প্রস্তাব রেখেছেন। হালান্ডের এজেন্ট যদিও স্পষ্ট করেই জানিয়েছেন, আসছে মৌসুমে ইউরোপের কোনো বড় ক্লাবে পা পড়তে চলেছে হালান্ডের। এখন দেখার হালান্ড কী বেছে নেন।

Tags: ডর্টমুন্ডনরওয়েমেসিরাইওলারোনালদোলিড স্পোর্টসহালান্ড
Previous Post

করোনায় নতুন শনাক্তের সংখ্যা বাড়ছে, মৃত্যু ৬

Next Post

‘চরের কৃষকরা সরকারি সহায়তা ও প্রযুক্তি প্রাপ্তিতে অবহেলিত’

Next Post
চরের কৃষকরা ধান চাষে শ্রম দিচ্ছেন, মাঠে কাজ করছে দুই কৃষক. Channel i News - চ্যানেল আই নিউজ

‘চরের কৃষকরা সরকারি সহায়তা ও প্রযুক্তি প্রাপ্তিতে অবহেলিত’

তথ্যমন্ত্রী জনসভায় বক্তব্য দিচ্ছেন, পাশে অন্য দুই কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

নিষেধাজ্ঞা আরোপ করে কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র: তথ্যমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT