চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খোকনের বাসায় আফরোজার মিষ্টি নিয়ে টক-ঝাল-মিষ্টি

সোমা ইসলাম by সোমা ইসলাম
3:44 পূর্বাহ্ন 18, এপ্রিল 2015
in রাজনীতি
A A

মির্জা আব্বাসের পরাজয় নিশ্চিত জেনে আগাম শুভেচ্ছা জানিয়ে তার স্ত্রী আফরোজা আব্বাস বাসায় মিষ্টি পাঠিয়েছেন বলে দাবি করেছেন ঢাকা দক্ষিণে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন। তবে আফরোজা আব্বাসের দাবি, বিজয়ের মিষ্টি নয়; নামাজ পড়তে সাঈদ খোকনের বাসায় যাওয়ার সময় তিনি মিষ্টি নিয়ে গিয়েছিলেন।

শুক্রবার সন্ধ্যার দিকে কামরাঙ্গির চর এলাকায় স্বামী মির্জা আব্বাসের হয়ে প্রচারণা চালাচ্ছিলেন আফরোজা আব্বাস। মাগরিবের নামাজের সময় তিনি কাছেই সাঈদ খোকনের আদি বাড়িতে গিয়ে উপস্থিত হন।

পরের বর্ণনাটা তিনি দিয়েছেন এভাবে: আযান হয়ে গিয়েছিলো। নামাজ পড়তে হবে। কাছেই যেহেতু সাঈদ খোকনের বাসা তাই সেখানেই চলে যাই। আমি জানতাম যে সাঈদ খোকন থাকবেন না, কারণ তিনি প্রচারে ব্যস্ত আছেন। কিন্তু সাঈদ খোকন যে ওই বাড়িতেই থাকেন না, বনানীতে থাকেন সেটা জানা ছিলো না। সেখানে গিয়ে তার চাচা-চাচীর সঙ্গে দেখা হয়। বেশ কয়েকবার সাঈদ খোকনকে ফোন করি। কিন্তু তিনি ফোন ধরেননি। পরে আমি নামাজ আদায় করে শুভেচ্ছা বিনিময় করে চলে আসি।

সাঈদ খোকন এ ব্যাপারে বলেছেন, এখন তিনি মির্জা আব্বাসের বাড়িতে যাবেন না। ‘আমি আশা করছি, বিজয়ের পর মিষ্টি নিয়ে চাচা-চাচী (মির্জা আব্বাস-আফরোজা আব্বাস)কে পা ছুঁয়ে সালাম করতে যাবো (ইনশাল্লাহ)।

তবে মিষ্টি নিয়ে তাদের সব কথাই মিষ্টি-মিষ্টি ছিলো না। কিছুটা টক-ঝালও আছে সেখানে।

আফরোজা আব্বাস যে বেশ কয়েক প্যাকেট মিষ্টি নিয়ে তার বাড়িতে গিয়েেছিলেন, সে ব্যাপারে সাঈদ খোকন বলেন. তার মনে হচ্ছে বিজয়ের আগাম শুভেচ্ছা জানাতেই আফরোজা আব্বাস তার বাড়িতে মিষ্টি নিয়ে গিয়েছিলেন। ১৯৯৪ সালে মির্জা আব্বাসের বিপক্ষে তার বাবা মোহাম্মদ হানিফের মতো তিনিও (সাঈদ খোকন) বিজয়ী হবেন বলে সাঈদ খোকন আশাবাদী।

তবে আফরোজা আব্বাস বলেছেন, তিনি বিজয়ের কোনো আগাম শুভেচ্ছা জানাতে যাননি। তিনি সাঈদ খোকনের বাড়িতে গিয়েছিলেন যাতে একটা সুস্থ পরিবেশ থাকে, সবাই মিলেমিশে কাজ করতে পারে।

তবে তিনি অভিযোগ করেছেন, বিএনপি কর্মীদের ঠিকমতো কাজ করতে দেওয়া হচ্ছে না। ‘আওয়ামী সন্ত্রাসীরা নানাভাবে সমস্যা করছে।’ সুষ্ঠু নির্বাচনের এখন পর্যন্ত কোনো আলামত নেই বলেও দাবি করেন আফরোজা।

সাঈদ খোকন অভিযোগ নাকচ করে বলেছেন, ব্যালটের মাধ্যমে ভোটাররা বিএনপির মানুষ পোড়ানো রাজনীতির জবাব দেবে।  পাল্টা কিছু অভিযোগও এনেছেন তিনি।

ঢাকা দক্ষিণে প্রধান দুই দলের প্রার্থী এভাবে একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করলেও নির্বাচনী আচরণবিধি ভাঙছেন মিলে মিশে। সকাল ৯টায় গোপীবাগে মির্জা আব্বাসের পক্ষে আফরোজা আব্বাস মাইক বাজিয়ে ভোট চাইছিলেন। অথচ নিয়ম অনুযায়ী দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত মাইক ব্যবহারের নিয়ম।

একইভাবে সকাল ১১টায় কামরাঙ্গিরচর এলাকায় মাইক বাজছিল আওয়ামী লীগ সমর্থিত সাঈদ খোকনের পক্ষে।

Tags: আফরোজা আব্বাসঢাকা সিটি নির্বাচননির্বাচনী আচরণবিধিসাইদ খোকন
Previous Post

যৌন হয়রানিতে জড়িতদের গ্রেফতার দাবিতে সমাবেশ

Next Post

তিন মাসের ক্ষতি কাটিয়ে উঠতে তিন বছর

Next Post

তিন মাসের ক্ষতি কাটিয়ে উঠতে তিন বছর

দ্বিতীয় ওয়ানডেতেই সিরিজ জিততে চায় বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT