চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খোঁজ মিলল রোনালদোকে বার্গার খাওয়ানো সেই নারীর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:16 অপরাহ্ন 21, সেপ্টেম্বর 2019
in ফুটবল, স্পোর্টস
A A

তার জীবনের হারিয়ে যাওয়া তিন নারীকে খুঁজতে চেয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ব্রিটেনের এক টিভি চ্যানেলকে সাক্ষাতকার দিতে গিয়ে তিনি মনের কথা ফাঁস করেছিলেন। ছোটবেলায় হারিয়ে যাওয়া সেই তিনজনের একজনকে খুঁজে পাওয়া গেছে সেই সাক্ষাতকারের পরেই।

রোনালদোর জীবনের আবেগ ভরা সেই ঘটনা এই মুহূর্তে ভাইরাল নেট দুনিয়ায়। অনেক রোনালদো ভক্তের চোখে যা পানি এনে দিয়েছে।

‘আই টিভি’তে দেয়া সাক্ষাতকারে রোনালদো বলেছিলেন, ‘যখন আমি ১১-১২ বছরের ছিলাম, আমাদের সেরকম অর্থ ছিল না। ভালোভাবে খাওয়াও হত না। সেই সময় লিসবনে থাকতাম খেলার জন্য। প্রতি তিন মাসে মাদেইরা যেতাম বাড়ির লোকের কাছে। সময়টা আমার জীবনের খুব কঠিন সময় ছিল। লিসবনে যে স্টেডিয়ামে থাকতাম, তার কাছেই ছিল একটা ম্যাকডোনাল্ডসের দোকান। আমরা প্রতিদিন রাত সাড়ে দশটা-এগারোটা নাগাদ চলে যেতাম ম্যাকডোনাল্ডসের পেছনের দরজায়।’

বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার এরপর যোগ করেন, ‘ওই দোকানের পেছনের দরজায় নক করতাম। জিজ্ঞাসা করতাম, কোনো বার্গার কি পড়ে আছে?’

সেই সময় রোনালদো ও তার কয়েকজন বন্ধুর জীবনে ত্রাতা হয়ে এসেছিলেন ম্যকাডোনাল্ডসের তিন নারী। রোনালদোর ভাষায়, ‘এডনা এবং আরও দু’জন মেয়ে অসাধারণ ছিল। আমি পরে ওই তিনজনকে কখনো খুঁজে পাইনি। পর্তুগালে কয়েকজনের সঙ্গে কথা বলেছিলাম, তারাও সন্ধান দিতে পারেননি। ওই ম্যাকডোনাল্ডসও বন্ধ হয়ে গেছে। এই সাক্ষাতকারের সৌজন্যে যদি তাদের খুঁজে পাওয়া যায়। ওদের আমার লিসবন বা তুরিনের বাড়িতে ডিনারে আমন্ত্রণ জানাতে চাই।’

রোনালদোর আশা পূর্ণ হল মাত্র দিন তিনেকেই। ওই তিন নারীর মধ্যে একজনের সন্ধান পাওয়া গেছে। পাওলা লেকা নামের সেই নারী পর্তুগালের এক মিডিয়ায় বলেছেন, ‘সপ্তাহে প্রায় প্রতিদিন ক্রিস্টিয়ানোর হাতে হ্যামবার্গার তুলে দিয়েছিলাম। এই গল্প আমার ছেলের কাছে করলেও সে বিশ্বাস করত না। কিন্তু আমার স্বামী জানে, রাতে আমাকে আনতে গিয়ে অনেকদিন সেও দেখেছিল রোনালদো ও তার বন্ধুদের। আর যে ক’জন আসত, তার মধ্যে রোনালদোই সবচেয়ে ভীতু শান্তশিষ্ট ছিল।’

পাওলা আরও বলেন, ‘রোনালদো যে কথাগুলো বলেছে, তাতে ওর ভদ্রতার পরিচয়ই পাওয়া যায়। আমি রাজি ওর আমন্ত্রণ রক্ষা করতে। ওর সঙ্গে ডিনারের ফাঁকে পুরোনো দিনের গল্পও হবে।’

Tags: রোনালদোলিড স্পোর্টসহ্যামবার্গার
Previous Post

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিকেল ৪ টায় বিক্ষোভ মিছিল

Next Post

ফিল্মি স্টাইলে নতুন বাড়ি ভেঙে দিলো প্রতিপক্ষ

Next Post

ফিল্মি স্টাইলে নতুন বাড়ি ভেঙে দিলো প্রতিপক্ষ

এক ম্যাচ খেলিয়ে ছুঁড়ে ফেলার সংস্কৃতি বন্ধ হবে তো!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT