চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খেলোয়াড়দের বেতন বৃদ্ধিতে বার্সার নতুন ইতিহাস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:26 অপরাহ্ন 16, জানুয়ারি 2019
in ফুটবল, স্পোর্টস
A A

খেলোয়াড়দের বার্ষিক বেতন দেয়ার ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে বেশি খরচ করা ক্লাব এখন বার্সেলোনা। ইতিহাসের প্রথম ক্লাব হিসেবে খেলোয়াড়দের বেতন-ভাতা দিয়ে ব্যয় ৫০০ মিলিয়ন ইউরো ছাড়িয়েছে কাতালানরা। মঙ্গলবার এক প্রতিবেদনে এ পরিসংখ্যান তুলে ধরেছে পেশাদার অডিট সংস্থা কেপএমজি।

২০১৮ সালে সবমিলিয়ে খেলোয়াড়দের ৪২% বেতন বাড়িয়েছে বার্সা। ফলে ক্লাবের মোট ব্যয় হয়েছে ৫৬২ মিলিয়ন ইউরো।

গত বছর উসমান ডেম্বেলে ও ফিলিপে কৌতিনহোর পেছনে ২৪৫ মিলিয়ন ইউরো খরচ করেছে কাতালান জায়ান্টরা। আরও বেশ কয়েকজন খেলোয়াড়ের বেতন বাড়িয়ে নতুন চুক্তি করেছে।

ফোর্বস ম্যাগাজিনের খবর অনুযায়ী বাড়ানোর পর লিওনেল মেসির সাপ্তাহিক বেতন এখন ৫ লাখ ৬৫ হাজার ইউরো। তাছাড়া ২০১৭’র নভেম্বরে করা চুক্তির পর সাইনিং বোনাস হিসেবে তিনি পান আরও ৫২ মিলিয়ন ইউরো।

ইউরোপের আটটি লিগের বার্ষিক বেতন নিয়ে কেপিএমজির সঙ্গে কাজ করেছে ডাচ গবেষণা প্রতিষ্ঠান ‘ফুটবল বেঞ্চমার্ক’। তাদের গবেষণায় উঠে আসা তথ্যে দেখা যাচ্ছে, বার্সার পর বেতন-ভাতায় বেশি খরচ করা দল ফ্রান্সের পিএসজি। গত বছর প্যারিস সাঁ সাঁ খরচ করেছে ৩৩২ মিলিয়ন ইউরো। তাদের বেতন বৃদ্ধি হার গত বছরের চেয়ে ২০% বেশি।

বার্সেলোনা এবং পিএসজির নাম থাকলেও এই তালিকায় নামই আসেনি রিয়াল মাদ্রিদের। অবশ্য গত মৌসুমে ক্রিস্টিয়ানো রোনালদোকে বিক্রি করা ছাড়া বড় কোনো রিক্রুট বা অন্যদের বেতন বাড়ানোর খবর শোনা যায়নি।

বিপরীত চিত্র ইংলিশ প্রিমিয়ার লিগে। বিশেষ করে ম্যানচেস্টার সিটি, যারা খরচের জন্য দেদারহস্ত। গত বছর খরচ না বেড়ে বরং সিটিজেনদের কমেছে ৫%।

যদিও কেপিএমজি প্রতিবেদন অনুযায়ী পেপ গার্দিওলার স্কোয়াডই সবচেয়ে বেশি দামী। ম্যানসিটির পুরো দলের মূল্য ১.১৮ বিলিয়ন ইউরো।

বিশ্বের সবচেয়ে দামী খেলোয়াড় নেইমার। রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে বার্সা ছেড়ে পিএসজিতে গেছেন তিনি। কিন্তু গত এক বছরে তার বেতন বেড়েছে সাত মিলিয়ন ইউরো। অর্থাৎ, এখন তার মূল্য হয়েছে ২২৯ মিলিয়ন ইউরো। ব্রাজিলিয়ান তারকার পেছনে আছেন পিএসজিতে তার সতীর্থ ও বিশ্বকাপজয়ী ফরাসি তরুণ কাইলিয়ান এমবাপে (২১৫ মিলিয়ন) এবং বার্সায় তার সাবেক সতীর্থ মেসি (২০৩ মিলিয়ন)।

Tags: বার্সাবার্সেলোনালিড স্পোর্টস
Previous Post

টেবিলে আধখাওয়া খাবার, পড়ে আছে রক্তাক্ত দেহ

Next Post

আবারও বিয়ে করছেন সালমা

Next Post

আবারও বিয়ে করছেন সালমা

বন্দুকযুদ্ধ-বন্দুকযুদ্ধে নিহত

সাতক্ষীরায় এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT