চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খুলনা বিভাগে ৪৫ জনের মৃত্যু

দানিয়েল সুজিত বোস by দানিয়েল সুজিত বোস
3:56 অপরাহ্ন 25, জুলাই 2021
in - সেমি লিড, খুলনা, জনপদ, স্বাস্থ্য
A A
খুলনা জেলার মানচিত্র, বাংলাদেশে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৪৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ১ হাজার ২৭৮ জনের।

আজ রোববার বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৫ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়া জেলায়। অন্যদের মধ্যে খুলনায় ১১ জন, যশোরে ৬ জন, মাগুরা ও মেহেরপুরে ৩ জন করে; বাগেরহাট ও ঝিনাইদহে ২ জন করে এবং সাতক্ষীরা, নড়াইল ও চুয়াডাঙ্গায় ১ জন করে মারা গেছেন।

খুলনার চারটি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ১১ জনের মৃত্যু হয়েছে। রোববার সকাল পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। খুলনা করোনা হাসপাতালে ৫ জন, শহীদ শেখ আবু নাসের হাসপাতালে দুজন, খুলনা জেনারেল হাসপাতালে একজন এবং গাজী মেডিক্যাল হাসপাতালে তিনজনের মৃত্যু হয়েছে।

খুলনা করোনা হাসপাতালে মৃতরা হলেন: নগরীর বাবুখান রোডের আব্দুল বারেক (৭২), খালিশপুরের খাদিজা (৫০), ডুমুরিয়ার নাসিমা (৪৫), বটিয়াঘাটার রোকসানা (৩৫) ও বাগেরহাটের ফকিরহাটের মারুফা বেগম। হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ১১০ জন। যার মধ্যে রেড জোনে ৩৯ জন, ইয়ালো জোনে ৩৮ জন, আইসিইউতে ২০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৮ জন। আর সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ৮ জন।

দেশব্যাপী করোনাভাইরাস বিস্তার রোধকল্পে ২৩ জুলাই থেকে সরকার ঘোষিত কঠোরতম বিধিনিষেধের দ্বিতীয় দিনে খুলনা জেলা ও মহানগরীতে দিনব্যাপী মোবাইল কোর্ট পরিচালিত হয়।

উপজেলায় স্ব স্ব উপজেলা নির্বাহী অফিসার ও এসিল্যান্ডদের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। খুলনা মহানগরীতে ৮ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দিনভর পরিচালিত মোবাইল কোর্টে ৫৩ জনকে ৫৩ টি মামলায় ৩৭ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্টের অভিযানে সেনাবাহিনী, বিজিবি, এপিবিএন, পুলিশ ও আনসার সদস্যগণ প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন।

Tags: করোনাভাইরাসখুলনা বিভাগ
Previous Post

জাপানকে সাঁতারে প্রথম স্বর্ণ দিলেন ওহাশি

Next Post

সিলেট-৩ আসনের ভোটগ্রহণ স্থগিত চেয়ে লিগ্যাল নোটিশ

Next Post
বাংলাদেশের নির্বাচন বোর্ডের লোগো, যেখানে নির্বাচন প্রক্রিয়া দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেট-৩ আসনের ভোটগ্রহণ স্থগিত চেয়ে লিগ্যাল নোটিশ

হেলেনা জাহাঙ্গীরের ছবি, আওয়ামী লীগ থেকে অব্যাহতি. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগ থেকে হেলেনা জাহাঙ্গীরকে অব্যাহতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT