চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খুলনায় সাংবাদিক মারধর: ওয়াসার বিদেশী ঠিকাদারের বিরুদ্ধে মামলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:02 পূর্বাহ্ন 06, জানুয়ারি 2020
in - সেমি লিড, অপরাধ, খুলনা, জনপদ
A A

একাত্তর টেলিভিশনের খুলনা ব্যুরো প্রধান রকিব উদ্দিন পান্নু ও ক্যামেরাম্যান আরিফুর রহমান সোহেলের উপরে পুলিশ এবং ওয়াসা’র বিদেশী ঠিকাদারদের হামলা ও মারধরের ঘটনায় মামলা হয়েছে।

ঘটনার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করেন সাংবাদিকরা। পরে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে সিটি মেয়র তালুকদার আবদুল খালেকের আশ্বাসে সাংবাদিকরা কর্মসূচি প্রত্যাহার করেন। পুলিশ জানিয়েছে দোষীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে।

রোববার দুপুরে সাংবাদিক রকিবউদ্দিন পান্নু বাদী হয়ে মামলাটি দায়ের করেন। খুলনা ওয়াসার পাইপলাইন নির্মাণকাজের অনিয়ম ও দুর্নীতির চিত্র ধারণকালে ওই হামলার ঘটনা ঘটে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, জোড়াগেট এলাকায় ওয়াসার পাইপ লিকেজ হয়ে পানি বের হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে মোবাইলে ওই চিত্র ধারণ করছিলাম। এ সময় খুলনা ওয়াসার পানি সরবরাহ প্রকল্পে কর্মরত চায়না প্রকৌশলীরা আকস্মিক পান্নুকে কিল, ঘুষি, লাথি মেরে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

এক পর্যায়ে ক্যামেরাপারসন আরিফুর রহমান সোহেলের ওপরও হামলা চালায় ঠিকাদারের লোক ও পুলিশ। হামলাকারীরা ক্যামেরাপারসনের ক্যামেরা ভাঙচুর করে। খবর পেয়ে ট্রাফিক ইন্সপেক্টর আবুল বাশার এসে ওয়াসার পক্ষ নিয়ে পান্নুকে উল্টো হ্যান্ডকাফ পরিয়ে নিজে মারধর করেন এবং ওয়াসার লোকদের মারধরে সহযোগিতা করেন।

এর আগে একাত্তর টিভির সাংবাদিককে মারপিটের প্রতিবাদে খুলনা-যশোর সড়ক অবরোধ একাত্তর টেলিভিশনের খুলনা ব্যুরো প্রধান রকিব উদ্দিন পান্নুর উপরে পুলিশ এবং ওয়াসা কর্তৃপক্ষের হামলা ও মারপিটের প্রতিবাদে খুলনা-যশোর সড়ক অবরোধ করে সাংবাদিকরা।

তারা দ্রুত এ ঘটনায় দায়ী ওয়াসার দেশি-বিদেশি ঠিকাদার, কর্মকর্তা, পুলিশ কর্মকর্তার শাস্তি দাবি করেন।

পরে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক ও কেএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা দায়ী ঠিকাদারি প্রতিষ্ঠান ও পুলিশের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে প্রতিশ্রুতি দিলে সাংবাদিকরা কর্মসুচি প্রত্যাহার করে নেন।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম বলেন, সাংবাদিক পান্নুর ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। দোষীদের ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Tags: সাংবাদিক মারধর
Previous Post

কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের অভিযোগ, ক্যাম্পাসে বিক্ষোভ

Next Post

ফরিদপুরে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের ৬ জন নিহত

Next Post

ফরিদপুরে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের ৬ জন নিহত

এক টেস্টে সেঞ্চুরি-ডাবল সেঞ্চুরির ইতিহাস হল না লাবুশেনের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT