চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খুলনায় ‘কৃষি বাজেট কৃষকের বাজেট’

আদিত্য শাহীন by আদিত্য শাহীন
7:04 পূর্বাহ্ন 23, এপ্রিল 2015
in বাংলাদেশ
A A

জাতীয় বাজেটে কৃষকের প্রত্যাশা, অধিকার ও চাহিদার সঙ্গে প্রাপ্তির একটি হিসাব কষতেই প্রতি বছর আয়োজিত হচ্ছে ‘কৃষি বাজেট কৃষকের বাজেট’।

এবার একাদশবারের মতো ওই আয়োজনে পা‌ওয়া বক্ত‌ব্যের ভি‌ত্তি‌তে ‘হৃদয়ে মাটি ও মানুষ’ অনুষ্ঠানের পক্ষ থেকে কৃষকের দাবি, চাহিদা ও প্রত্যাশা তুলে ধরে সুপারিশমালা দেওয়া হবে সরকারের কাছে।

এ বছর এর আগে ‘কৃষি বাজেট কৃষকের বাজেট’  অনুষ্ঠিত হয়েছে পঞ্চগড় ও টাঙ্গাইলে। আজ অনুষ্ঠিত হচ্ছে খুলনার ফুলতলার উপজেলার দামোদর মুক্তাময়ী বিদ্যালয়ের মাঠে।

কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজের উপস্থাপনায় খুলনার কৃষি বাজেটে থাকবেন মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ও বিশ্ব খাদ্য সংস্থার আবাসিক প্রতিনিধি মাইক রবসন। জেলা পর্যায়ের কৃষি সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা উপস্থিত থাকবেন। বিভিন্ন এলাকা থেকে আসা পাঁচ হাজার কৃষকে যোগ দে‌বেন অনুষ্ঠা‌নে।

কৃ‌ষি ও অর্থনী‌তি বি‌শেষজ্ঞরা ম‌নে ক‌রেন, অর্থনীতিতে কৃষি ও কৃষকের অবদানকে সুনির্দিষ্ট করতে এবং কৃষককে তার অধিকার সচেতন করতে কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজের এই অনুষ্ঠান যুগান্তকারী ভূমিকা রে‌খে চ‌লে‌ছে।

২০০৫ সালে শুরু হয় ‘কৃষি বাজেট কৃষকের বাজেট’। প্রথম বছর এই কাজটি সীমাবদ্ধ রাখা হয় কৃষকদের বাজেট সম্পর্কিত ধারণা জরিপের মধ্যে। ২০০৬ সাল থেকে হ‌চ্ছে তৃণমূল পর্যায়ে খোলামেলা বাজেট আলোচনা  ‘কৃষি বাজেট কৃষকের বাজেট’।

সে বছর থেকেই এর সঙ্গে যুক্ত করা হয় দেশের খ্যাতিমান অর্থনীতিবিদদের। প্রথম বছর দেশের চারটি স্থানে প্রায় আট হাজার কৃষকের আলোচনা ও প্রকাশ্য জ‌রিপের মধ্য দিয়ে দেখা যায় দেশের মাত্র ১ শতাংশ কৃষক বাজেট সম্পর্কে সামান্য ধারণা রাখেন। কিন্তু কৃষিখাতে তাদের বরাদ্দ ও প্রাপ্তি-অপ্রাপ্তি সম্পর্কে তাদের ধারণা তখনও অস্পষ্ট।

প্রথমে মুক্ত আকাশের নীচে কয়েক হাজার কৃষকের মুখ থেকে তার সমস্যাসহ সামগ্রিক কৃষির সমস্যা, সংকট, প্রাপ্তি-অপ্রাপ্তি, চাহিদা ইত্যাদি বের করে আনার একটি প্রয়াস ছিল সংশ্লিষ্টদের।

২০০৬ সাল থেকে সরকারের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রীর মাধ্যমে ওই সুপারিশমালা তুলে ধরা হয় সরকারের কাছে। এরপর ২০০৭ সাল থেকে যুক্ত করা হয় রাষ্ট্রের কৃষি ও এর সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রী পরিষদের সদস্যদের। এর সঙ্গে উদ্যোগ নেয়া হয় জাতীয় বাজেটের আগে সরকারের কাছে কৃষকদের মাঠ পর্যায়ের এই কণ্ঠস্বর লিখিত সুপারিশ ও প্রস্তাবনা আকারে পেশ করার।

‘কৃষি বাজেট কৃষকের বাজেট’ চ্যানেল আই-এর হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে প্রচারিত হচ্ছে প্রতি শনিবার রাত ৯:৪০ মিনিটে। 

Tags: কৃষিবাজেট
Previous Post

আনিসুল হকের নিরাপত্তা কর্মীকে পেটালো কয়েক যুবক

Next Post

ইন্টারনেটের জন্য স্মার্ট ফোনের ওপর আমেরিকানদের আস্থা

Next Post

ইন্টারনেটের জন্য স্মার্ট ফোনের ওপর আমেরিকানদের আস্থা

আবারও সেনা মোতায়েন প্রশ্নেই নির্বাচনী বিতর্ক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT