চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খুলনার সেই পৈশাচিক ঘটনা এবার ঘটলো নারায়ণগঞ্জে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:48 অপরাহ্ন 24, জুলাই 2016
in বাংলাদেশ
A A

খুলনায় পৈশাচিক কায়দায় শিশু রাকিব হত্যার এক বছর পূর্ণ না হতেই আবারও একই পৈশাচিকতায় নারায়ণগঞ্জে এক শিশু শ্রমিককে পেটে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

রোববার রূপগঞ্জের যাত্রামোড়া এলাকায় জবেদা টেক্সটাইল অ্যান্ড স্পিনিং ফ্যাক্টরি নামে একটি তুলা কারখানায় ১০ বছরের শিশু সাগর বর্মণের পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যা করা হয় বলে নিহতের পরিবারের অভিযোগ।

নিহত সাগর বর্মন ওই কারখানায় শ্রমিকের কাজ করত। তার বাবার নাম রতন বর্মন। তাদের বাড়ি নেত্রকোনা জেলার কালিয়াজুড়ি উপজেলার গাজীপুর গ্রামে।

রতন বর্মন অভিযোগ করেন, তারা ছেলে জবেদা টেক্সটাইল অ্যান্ড স্পিনিং ফ্যাক্টরিতে চাকরি করে। দুপুর দেড়টার দিকে কয়েকজন শ্রমিক তাকে এসে জানান, তার ছেলের শরীরে বাতাস ঢুকানো হচ্ছে। তিনি সেখানে গিয়ে ছেলেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার ছেলের মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দেয়া তথ্যানুযায়ী , গুরুতর অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে বিকাল ৪টার দিকে তার মৃত্যু হয়।

কী কারণে, কে তাকে হত্যা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য কারখানার পাঁচ শ্রমিক-কর্মচারীকে আটক করা হয়েছে।

গত বছরের ৪ অগাস্ট খুলনা নগরীর টুটপাড়া এলাকায় একটি মোটর গ্যারেজে মলদ্বারে পাইপের মাধ্যমে হাওয়া ঢুকিয়ে মো. রাকিব হাওলাদারকে হত্যা করা হয়।

ওই ঘটনায় দুই জনের ফাঁসির রায় হয়।

Tags: শিশু নির্যাতনশিশু রাকিব হত্যাশিশু সাগর হত্যাশিশু হত্যাসাগর বর্মণ হত্যা
Previous Post

খুলনার সেই পৈশাচিক ঘটনা এবার ঘটলো নারায়ণগঞ্জে

Next Post

সন্দেহজনক ঘোরাফেরাঃ একটি ব্যক্তিগত স্টোরি!

Next Post

সন্দেহজনক ঘোরাফেরাঃ একটি ব্যক্তিগত স্টোরি!

সন্দেহজনক ঘোরাফেরাঃ একটি ব্যক্তিগত স্টোরি!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT