চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খুলনাকে হারিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় চিটাগং

অনলাইন ডেস্ক by অনলাইন ডেস্ক
9:59 অপরাহ্ন 29, নভেম্বর 2016
in স্পোর্টস
A A

খুলনা টাইটান্সকে ৫ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এলো তামিম ইকবালের চিটাগং ভাইকিংস।

খুলনার দেওয়া ১৩২ রানের লক্ষ্যে অধিনায়ক তামিম ইকবালের অধিনায়কোচিত ব্যাটিয়ে ৮ বল ও ৫ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে চিটাগং ভাইকিংস।

তামিম ইকবাল ৫৯ বলে ৮টি চার ও ১টি ছয়ে অনবদ্য ৬৬ রান করে দল জিতিয়ে মাঠ ছাড়েন।

১৩২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৯ রানের জুটি গড়েন তামিম ও গেইল। ক্যারিবীয় দানব গেইল ১১ বলে তিনটি চার ও একটি ছয়ে ১৯ রান করে শুভাগত হোমের বলে জুনায়েদ খানের কাছে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন।

গেইলের আউটের পরপরই আরো তিন উইকেটের পতন হলে বিপদে পড়ে ভাইকিংস। তবে দলের বিপর্যয় সামাল দেন অধিনায়ক তামিম ও মিডল অর্ডার ব্যাটসম্যান জহুরুল ইসলাম। তাদের ৩৭ রানের জুটি দলকে জয়ের রাস্তায় রাখে।

জয় থেকে ৩১ রান দূরে জহুরুল আউট হলেও তামিম আফগান নবীকে নিয়ে দলের জয় নিশ্চিত করেন।

এরআগে টস জিতে ব্যাট করতে নেমে চট্টগ্রামের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে কোণঠাসা হয়ে পড়ে খুলনা টাইটান্স। অধিনায়ক মাহমুদউল্লাহ’র ৪২ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১৩১ রান সংগ্রহ করে খুলনা টাইটান্স।

চট্টগ্রামের বোলারদের মধ্যে ইমরান খান দুটি উইকেট নেন। এছাড়া তাসকিন আহমেদ, শুভাশিস রয়, সাকলাইন সজীব ও মোহাম্মদ নবী একটি করে উইকেট নেন।

Tags: বিপিএল টি২০ ২০১৬
Previous Post

কারাভোগ করা মিয়ানমারের ৯১ নাগরিককে ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ

Next Post

কোন উইকেটে কেমন বল করতে হয় তা জানতে হবে: তাসকিন

Next Post

কোন উইকেটে কেমন বল করতে হয় তা জানতে হবে: তাসকিন

বিমানের জরুরি অবতরণ: প্রধানমন্ত্রী দেশে ফেরার আগেই তদন্ত প্রতিবেদন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT