চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খুলনাকে হরিয়ে বরিশালের জয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:33 অপরাহ্ন 29, জানুয়ারি 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ক্রিকেট দলের ব্যাটিং ও ফিল্ডিং অনুশীলন. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যাচ জয়ের জন্য ২২ বলে ৩৪ রানের প্রয়োজন ছিল খুলনার টাইগার্সের। উইকেটে তখনও রয়েছেন অধিনায়ক মুশফিকুর রহিম। সময় গড়ানোর সাথে সাথে চাপ বৃদ্ধি করে খুলনা। ম্যাচের ১৯তম ওভারের শেষ বলে মুশফিক দায়সারা শট নিয়ে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ফিরলে ১৮ রানের জয় পায় ফরচুন বরিশাল।

এ জয়ে ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নাম্বারে অবস্থান সাকিব আল হাসানের দলের।

চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে ভালো শুরু পায় বরিশাল। ২.৩ ওভারে ২৬ রানের মাথায় বোল্ড হয়ে ফিরেন জ্যাক লিনটট (১১ রান)। অপরপাশে তখন শুরু হয় আসা-যাওয়ার পালা। একপাশ আগলে ৩৪ বলে ৪৫ রান করেন ইউনিভার্স বস গেইল। ৬ চার আর ২ ছক্কায় সাজান তার ইনিংস।

দলীয় ৭৯ রানে গেইল ফিরলে আরও ধীর হয়ে যায় বরিশালের রান তোলার গতি। শান্ত ১৫ বলে করেন ১৯ রান। ব্যর্থ হন সাকিব আল হাসান। ৬ বলে তার ব্যাট থেকে আসে ৯ রান। শেষের দিকে ধুঁকতে থাকা বরিশাল ৯ উইকেট হারিয়ে তোলে ১৪১ রান।

খুলনা টাইগার্সদের হয়ে দুর্দান্ত দিন পার করেন লঙ্কান পেসার থিসারা পেরেরা। ৪ ওভারে ১৮ রান দিয়ে নেন দুইটি উইকেট।

ছোট লক্ষ্যে শুরুতেই দুই ওপেনার অ্যান্ডে ফ্লেচার ও সৌম্য সরকারের উইকেট হারিয়ে চাপে পরে খুলনা। এরপর মাহেদি হাসান ও রনি তালুকদার এসে দৃঢ় গতির ব্যাটিংয়ে চাপ সামালদেন। এরপর অধিনায়ক মুশফিক ইয়াসির আলি রাব্বিকে নিয়ে লক্ষ্যের পিছনে ছুটলেও তা ছিল যথেষ্ট দৃঢ় গতির। এরপর রাব্বি ফিরলেও মাঠে ছিলেন মুশি। পেরেরা এসে ঝড় তুললে ম্যাচে ফিরে খুলনা। এরপর শাফিকুলের বলে পেরেরা ফিরে গেলে ম্যাচ জমিয়ে তুলে বরিশাল। রানার বলে মুশির সহজ ক্যাচ তালুবন্দী করতে না পারলেও একই ওভারে ফেরেন ফরহাদ রেজা ও মুশি। ৩৫ বলে ৪০ করে মুশি ফিরলে ১৮ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় খুলনাকে।

মেহেদি হাসান রানা ফিরিয়েছেন খুলনার ৪ ব্যাটারকে।

Tags: খুলনা টাইগার্সগেইলফরচুন বরিশালবঙ্গবন্ধু বিপিএল-২০২২মুশফিকরানাসাকিব
Previous Post

অভাবের তাড়নায় সন্তান ও শরীরের অঙ্গ বিক্রি করছে আফগানরা

Next Post

করোনায় ২১ জনের মৃত্যু

Next Post
চ্যানেল আই অনলাইন সংবাদ কেন্দ্রে মানুষজনের ভিড়, স্বাস্থ্যবিধি মানা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় ২১ জনের মৃত্যু

ব্যক্তিগত তথ্য সুরক্ষার জন্য ডিজিটাল নিরাপত্তা সচেতনতামূলক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভাইবারের ‘তথ্য সুরক্ষা দিবস’ উদযাপন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT